Akshay Kumar teases Tiger Shroff about Disha Patani: ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দিশাকে নিয়ে টাইগাকে খোঁচা অক্ষয়ের
সম্পর্কের ইতি হয়েছে অনেকবছর আগেই। তবুও মাঝেমধ্যেই দিশা পাটানির (Disha Patani) সঙ্গে নাম জড়ায় অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff)। তাহলে কি আবারও ভাঙা সম্পর্ক জোড়া লাগতে চলেছে? এই ধরণের কানাঘুষোর মাঝেই খিলাড়ি কুমারের (Akshay Kumar) মন্তব্য যেন আবারও জল্পনা উস্কে দিল। মঙ্গলবার বড়ে মিঞা ছোটে মিঞার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে অভিনেতা টাইগার শ্রফের উদ্দেশ্যে অক্ষয় বলেন, সবসময় দিশার সঙ্গে চলো। তাঁর এই মন্তব্যে বাগী খ্যাত অভিনেতার মুখে চওড়া হাসি। তাহলে কী টাইগার-দিশা সম্পর্ক জোড়া লাগছে নাকি এই ছবিতে দিশার কোনও ক্যামিও রয়েছে, এই দুই বিষয় নিয়েই আপাতত ভক্তরা বেজায় চিন্তায় পড়ে গিয়েছেন।
😂 “hamesha ek hi ‘disha’ mein raha karo”#TigerShroff #AkshayKumar #BadeMiyaChoteMiyaTrailer pic.twitter.com/jysqnMLzdi
— BollyHungama (@Bollyhungama) March 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 26, 2024 04:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

