Kartik Aaryan: কাজ মিসের হ্যাটট্রিক করছেন কার্তিক আরিয়ান? আনন্দ এল রাইয়ের পরবর্তী সিনেমায় আয়ুষ্মান খুরানা!
কাজ মিসের হ্যাটট্রিক করে বসলেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। করোনার কারণে বলিউডে এমনিতেই বড় বাজেটের ছবির সংখ্যা কমেছে, তার মধ্যে আবার একের পর এক বড় প্রজেক্ট হাতছাড়া হচ্ছে কার্তিক আরিয়ানের।
বলিউডে জোর জল্পনা। কাজ মিসের হ্যাটট্রিক করে বসতে চলেছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। করোনার কারণে বলিউডে এমনিতেই বড় বাজেটের ছবির সংখ্যা কমেছে, তার মধ্যে আবার একের পর এক বড় প্রজেক্ট হাতছাড়া হচ্ছে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan)। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের 'দোস্তানা টু' (Dostana 2), অজয় বেহলের 'ফ্রেডি' (Friddie)-র পর এবার নাকি আনন্দ এল রাইয়ের পরবর্তী প্রজেক্টের কাজও হাতছাড়া হচ্ছে কার্তিকের। বলিউডে কান পাতালে এমন খবরই আসছে। যদিও ছবির প্রযোজক সংস্থা এ ব্যাপারে মুখ খোলেনি। কার্তিক আরিয়ানের বদলে শাহরুখ খানের জিরো-র পরিচালকের পরবর্তী সিনেমায় কাজ করে চলেছেন আয়ুষ্মান খুরানা এমন খবরও শোনা যাচ্ছে।
Is it called Fanception because I’m a Fan of my Fans ? 🤔
Can keep going forever just for this feeling ❤️ pic.twitter.com/Z9sVPWg3sm
— Kartik Aaryan (@TheAaryanKartik) May 29, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 31, 2021 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

