Ranveer Singh Summoned By Mumbai Police: নগ্ন ফটোশ্যুটের জন্য অভিনেতা রণবীর সিংকে তলব করল মুম্বই পুলিশ
নগ্ন ফটোশ্যুটের (Nude Photoshoot) জন্য অভিনেতা রণবীর সিংকে (Ranveer Singh) তলব করল মুম্বই পুলিশ (Mumbai Police)। তাঁকে ২২ অগাস্ট হাজিরা দিতে বলা হয়েছে। গতমাসে পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করেছিলেন রণবীর সিং। এই ছবি সামনেই আসতেই বিতর্কের ঝড় ওঠে। অনেকে অভিনেতার প্রশংসা করেন, আবার অনেকে এই ধরনের ফটোশ্যুট নিয়ে নানা প্রশ্ন তোলেন। অভিনেতার বিরুদ্ধে চেম্বুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয় রণবীর সিংয়ের করা এই ফটোশ্যুট 'মহিলাদের অনুভূতিতে আঘাত করেছে'। এই ছবি তুলে রণবীর মহিলাদের শালীনতাকে অপমান করেছেন।
টুইট:
So glad that in Shinde Raj all crime had ended in Mumbai & the police can pursue Ranveer Singh. Could Indians get any dumber? https://t.co/y5DkwQXhaS
— Swati Chaturvedi (@bainjal) August 12, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 12, 2022 07:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

