Anant-Radhika's Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে চিকনি চামেলি গানে কোমর দোলালেন প্রিয়াঙ্কা, দেখা গেল সিদ্ধার্থ-কিয়ারা ও শাহিদ-মীরাকে, দেখুন ভিডিও
জাকজমক বোধহয় একেই বলে। গোটা ভারত তো বটে, বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় ব্যক্তিদের শুক্রবার দেখা গেল মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে।
সৌজন্যে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বহু প্রতিক্ষিত বিয়ে। এদিন সকাল থেকেই একে একে বিখ্যাত মানুষেরা উপস্থিত হতে শুরু করেন মুম্বইতে। রাত যত গড়াচ্ছে ততই যেন জৌলুসে পরিপূর্ণ হয়ে উঠছে জিও ওয়ার্ল্ড সেন্টার। বরের গাড়ির সামনে কার্যত নাচতে দেখা গেল সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। তাঁর অভিনীত ছবি অগ্নিপথ ছবির চিকনি চামেলি গানে নাচতে দেখা গেল অভিনেত্রীকে। পাশে দাঁড়িয়ে ছিলেন স্বামী নিক জোনাস। অন্যদিকে অভিনেত্রী কিয়ারা আডবানী এবং সিদ্ধার্থ মালোহোত্রাকেও দেখা গেল এদিন। বলা বাহুল্য আম্বানি কন্যা ইশার ছোটবেলার বন্ধু কিয়ারা। এছাড়া শাহিদ কাপুর ও মীরা রাজপুতও এসেছেন এই গ্র্যান্ড ওয়েডিংয়ে।
#WATCH | Bollywood celebs Shahid Kapoor, Mira Rajput, Kiara Advani and Sidharth Malhotra arrive at Anant Ambani-Radhika Merchant's wedding ceremony in Mumbai pic.twitter.com/hgMkFUOJHh
— ANI (@ANI) July 12, 2024
VIDEO | Actor Priyanka Chopra (@priyankachopra) dances during wedding of Anant Ambani and Radhika Merchant.
(Source: Third Party) pic.twitter.com/7cFm0BPgAd
— Press Trust of India (@PTI_News) July 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

