20 Years Of Devdas: ২০ বছরে সঞ্জয় লীলা বনশালি নির্মিত দেবদাসের, ফিরে দেখা ছবি দৃশ্যে ভরল সোশ্যাল মিডিয়া

20 Years Of Devdas: ২০ বছরে সঞ্জয় লীলা বনশালি নির্মিত দেবদাসের, ফিরে দেখা ছবি দৃশ্যে ভরল সোশ্যাল মিডিয়া
Photo Credit_Twitter

ভারতবর্ষের চলচ্চিত্রের ইতিহাসে দেবদাস একটি যুগান্তকারী সিনেমা। বহু পরিচালক শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন। তবে বর্তমান প্রজন্মের কাছে সঞ্জয় লীলা বনশালি নির্মিত শাহরুখ খান অভিনীত দেবদাস যেন আলাদা মাত্রা পেয়েছে। আজ থেকে ঠিক ২০ বছর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ- মাধুরী ও ঐশ্চর্যা অভিনীত দেবদাস। বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া সেই সিনেমার ২০ বছর উদযাপনে ফ্যানরা সিনেমার ছবি, নির্দিষ্ট কিছু দৃশ্যের ভিডিও টুইট করছেন সকাল থেকেই। শুধুমাত্র বক্স অফিস নয় , বহু পুরস্কারেও সমৃদ্ধ হয়েছিল এই ছবি।

এই সিনেমার প্রতিটি গান দর্শকের বিচারে ছিল শ্রেষ্ঠ। এই ছবি দিয়েই বলিউডে তাঁর জার্নি শুরু করেন শ্রেয়া ঘোষাল।

ছবির শেষ দৃশ্য শেয়ার করেছেন এক অনুরাগী।

প্রমথেশ বরুয়া, কে এল সাইগল থেকে দিলীপ কুমার, সকলেই এই চরিত্রে অভিনয় করলেও শাহরুখের করা দেবদাস চরিত্রটি সবচেয়ে বেশি মন কেড়েছিল দর্শকদের।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 12, 2022 03:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).