17th Season Of 'Bigg Boss': সহনশীলতা ও সৎ ব্যক্তিত্বের স্বীকৃতি, বিগ বস সিজন ১৭ এর বিজয়ী হলেন মুনাওয়ার ফারুকি

সহনশীলতা ও সৎ ব্যক্তিত্বের জন্য পেশায় স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার প্রথম থেকেই সকলের প্রিয় ছিলেন। বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

17th Season Of 'Bigg Boss': সহনশীলতা ও সৎ ব্যক্তিত্বের স্বীকৃতি, বিগ বস সিজন ১৭ এর বিজয়ী হলেন মুনাওয়ার ফারুকি
Bigg Boss 17 champion Munawar Faruqui Photo Credit: Twitter@ANI

অবশেষে ঘোষণা করা হল 'বিগ বস ১৭'-এর বিজয়ীর নাম। শো এর হোস্ট সলমন খান জানান 'বিগ বস সিজন ১৭'-এর বিজয়ীর নাম মুনাওয়ার ফারুকি। সহনশীলতা ও সৎ ব্যক্তিত্বের জন্য পেশায় স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার প্রথম থেকেই সকলের প্রিয় ছিলেন। বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। মুনাওয়ার ফারুকির জয় কেবল তিনি বা তাঁর অনুরাগীরা উদযাপন করেছেন তাইই নয়, গোটা বিগ বস পরিবার একসঙ্গে উদযাপন করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন- আমি খুব খুশি এবং কৃতজ্ঞ. আমি সৌভাগ্যবান যে এরকম একজন ফ্যান ফলোয়িং পেয়েছি... আমি সবসময় আমার বাবা-মাকে দুঃখের এবং সুখের সময়ে স্মরণ করি..."

দেখুন কি বললেন মুনাওয়ার-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 29, 2024 08:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).