Woman Walks On Airplane's Wing: ভেতর বড্ড গরম, হাওয়া খেতে প্লেনের ডানায় পায়চারি মহিলা যাত্রীর!
বিমানের ভিতরে বড্ড গরম। তাই হাওয়া খেতে বিমানের ডানায় (Airplane's Wing) খানিক পায়তারি করলেন এক যাত্রী। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ইউক্রেনের (Ukraine airport) কিয়েভে আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই যাত্রী ইউক্রেনের নাগরিক। তুরস্ক থেকে ইউক্রেনগামী বিমানের যাত্রী ছিলেন ওই মহিলা। কিয়েভে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তিনি বিমানের ভেতরে প্রচণ্ড গরম বলে অভিযোগ করেন। তবে শুধু অভিযোগ করেই থেমে থাকেননি, পেছনের আপৎকালীন দরজা খুলে উঠে যান বিমানের ডানায়। সেখানে দিব্যি হাঁটাহাঁটি করেন। আর সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মহিলার কাণ্ড দেখে হতবাক হয়ে যান বিমানের কর্মীরা। ওই মহিলার সঙ্গে থাকা দুই সন্তানও এতে অবাক হোন। ইউক্রেনের বিমান কর্তৃপক্ষ ওই মহিলাকে ইতিমধ্যেই ব্ল্যাক লিস্ট করেছে। আরও পড়ুন: Madhya Pradesh: হাসপাতালে প্রেমের সম্পর্ক শুরু, বিয়ে সারলেন ৭০ বছর বয়সের উমরাও সিং ও ৫০ বছর বয়সী গুডবুদ্দি
Oddball woman walks on airplane's wing to 'get some fresh air'https://t.co/xnd1I4UAKQ pic.twitter.com/xVqT3K2eua
— Yeni Şafak English (@yenisafakEN) September 2, 2020
ইউক্রেনের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যাত্রী বিমানের ডানায় হাঁটাহাঁটি করার পক্ষে কোনও যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেননি। তিনি মদ পানও করেননি। তাঁকে জরিমানা করা হতে পারে।
(The above story first appeared on LatestLY on Sep 05, 2020 04:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).