Viral Video: ভিড়ে ঠাসা ট্রেনের ছাদে ওঠার চেষ্টা মহিলার! দেখুন তারপর কী হল
ইন্টারনেটে (Internet) অনেক মজার মজার ভিডিও পাওয়া যায়। কখনও কখনও কিছু ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে যায়। সেইরকমই একটি ভিডিয়ো অনলাইনে প্রকাশ পাওয়ার পর ভাইরাল হয়েছে। ভিডিওতে এক মহিলাকে ভিড় ট্রেনের ছাদে (Train Roof) ওঠার চেষ্টা করতে দেখা যাচ্ছে। ছোট ক্লিপটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, "বাংলাদেশের একটি রেল স্টেশনে আর একটি দিন।"

ক্লিপটিতে মহিলাটিকে বাংলাদেশের একটি ইন্টারসিটি এক্সপ্রেসের (Intercity Express) উঠার চেষ্টা করতে দেখা গিয়েছে। ট্রেনের মধ্যে সিট না পাওয়াতে তিনি হাল ছাড়েননি, ট্রেনের ছাদে বসেই গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। ভিডিওটিতে আরও দেখা গিয়েছে যে বেশ কিছু লোক আগে থেকেই ট্রেনের ছাদে বসে আছেন। এদিকে মহিলা ট্রেনের ছাদে ওঠার অনেক চেষ্টা করছেন। তিনি ইন্টারসিটি এক্সপ্রেসের জানালার ধারে দাঁড়িয়েছিলেন, যখন ছাদে থাকা অন্যরা তাঁকে টেনে উপরে তোলার চেষ্টা করছিলেন। আরও পড়ুন: Madhya Pradesh: কল থেকে জলের সঙ্গে আগুন বেরচ্ছে দাউ দাউ করে, দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিও:
View this post on Instagram
কিন্তু অনেক চেষ্টা এবং মানুষের সাহায্যের পরেও মহিলা ট্রেনের ছাদে উঠতে পারেননি। ক্লিপটির শেষের দিকে রেল পুলিশের এক জওয়ানকে লাঠি হাতে আসতে দেখা যায়। তাঁকে দেখেই ট্রেনের জানাল থেকে নেমে পড়েন মহিলা।
(The above story first appeared on LatestLY on Aug 25, 2022 06:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).