Viral Video: পুলিশের হাত থেকে চম্পট দিতে সিকিউরিটি ইনচার্জকে গাড়ি দিয়ে ধাক্কা ধর্ষণে অভিযুক্তের (দেখুন ভিডিও)

অভিযুক্তের নাম নীরজ, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছিলেন এক মহিলা। নীরজকে গ্রেপ্তার করতে সেক্টর ১১৩ থানার পুলিশের দল সোসাইটিতে পৌঁছেছিল। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত গাড়িতে বসে সোসাইটি থেকে পালাতে শুরু করে।

Viral Video: পুলিশের হাত থেকে চম্পট দিতে সিকিউরিটি ইনচার্জকে গাড়ি দিয়ে ধাক্কা ধর্ষণে অভিযুক্তের (দেখুন ভিডিও)

পুলিশের হাত থেকে পালাতে গিয়ে এপার্ট্মেন্টের গার্ডকে গাড়ির ধাক্কা এক ধর্ষণে অভিযুক্তের। ঘটনাটি নয়ডার সেক্টর ১২০ তে অবস্থিত আম্রপালি জোডিয়াক সোসাইটির। পুলিশের হাত থেকে পালিয়ে আসা অভিযুক্তকে সোসাইটির গার্ডরা থামানোর চেষ্টা করলে সে নিরাপত্তা ইনচার্জসহ অনেকজন গার্ডকে গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা করে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

 অভিযুক্তের নাম নীরজ, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছিলেন এক মহিলা। নীরজকে গ্রেপ্তার করতে সেক্টর ১১৩ থানার পুলিশের দল সোসাইটিতে পৌঁছেছিল। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত  গাড়িতে বসে সোসাইটি থেকে পালাতে শুরু করে। সোসাইটির সিকিউরিটি ইনচার্জ অশোক মালি নীরজকে থামানোর চেষ্টা করলে সে সিকিউরিটি ইনচার্জকে আঘাত করে পালিয়ে যায়।

সিকিউরিটি ইনচার্জের অভিযোগে সেক্টর ১১৩ থানার পুলিশ আলাদা করে  একটি এফআইআর নথিভুক্ত করেছে এবং  অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নয়ডা জোনের অ্যাসিস্টেন্ট কমিশনার অফ পুলিশ।

(The above story first appeared on LatestLY on Nov 10, 2022 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).