Viral video: দাঁড়িপাল্লার একদিকে নববধূ অপরদিকে ৭০ কেজির সোনার ইট! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া (দেখুন ভিডিও)

ভিডিওতে দেখা গিয়েছে কনের সাজে সজ্জিত তরুণীকে দাড়িপাল্লায় বসিয়ে ওজন করা হচ্ছে সোনার ইটের সঙ্গে। বিশাল দাড়িপাল্লার একদিকে বিয়ের কনে বসে আছেন। অন্যদিকে চাপানো হচ্ছে রাশি রাশি সোনার ইট।

Viral video: দাঁড়িপাল্লার একদিকে নববধূ অপরদিকে ৭০ কেজির সোনার ইট! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া (দেখুন ভিডিও)
Viral pakistani Bride Photo Credit: Twitter@news24tvchannel

দুবাইয়ে এক পাকিস্তানি পরিবারের বিয়ের আসর বসেছিল । সেই অনুষ্ঠানের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই  ভাইরাল ভিডিওর সঙ্গে মিল পেয়েছেন ২০০৮ সালের সুপারহিট ছবি 'যোধা আকবর'-এর। কারণ ওই ছবির মত এখানেও ভিডিওতে দেখা গিয়েছে কনের সাজে সজ্জিত তরুণীকে দাড়িপাল্লায় বসিয়ে ওজন করা হচ্ছে সোনার ইটের সঙ্গে। বিশাল দাড়িপাল্লার একদিকে বিয়ের কনে বসে আছেন। অন্যদিকে চাপানো হচ্ছে রাশি রাশি সোনার ইট।বোঝাই যাচ্ছে কনের দেহের ওজনের সমান সোনার ইট মাপা হচ্ছে।

কিন্তু কেন এই কাণ্ড? অধিকাংশ নেটিজেনের মত, ওই সোনার ইট বরপণ দেওয়া হবে। ভাইরাল ভিডিও দেখে অনেকের আবার বিপরীত মত যে ওই সোনার ইট আসলে কন্যাপণ। কিন্তু আসল কারণ কী, জানা যায়নি। জানা গেছে মেয়েটির বাবা বড় ব্যবসায়ী তাই এই এলাহি আয়োজন। আপনিও দেখে নিন এই স্বর্ণখচিত ভিডিও-

(The above story first appeared on LatestLY on Jul 25, 2023 09:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).