Viral Video: আধার কার্ডের ছবি তুলতে গিয়ে 'কিউট পোজ' দিয়ে ভাইরাল একরত্তি, দেখুন ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োতে 'মিষ্টি মেয়ে'-কে ভালবাসায় ভরাচ্ছেন নেটিজেনরা। কেউ-কেউ কমেন্টে লিখছেন, "এই মেয়ে বড় হয়ে নায়িকা হবে।" কেউ আবার লিখেছেন, 'ভিডিয়োটি মন ভাল করে দিল।'

Viral Video: আধার কার্ডের ছবি তুলতে গিয়ে 'কিউট পোজ' দিয়ে ভাইরাল একরত্তি, দেখুন ভিডিয়ো
একরত্তির কাণ্ড! (ছবিঃX)

আধার কার্ডের ছবির সঙ্গে বাস্তবে মিল খুঁজে পাওয়া একটা বড় চ্যালেঞ্জ। এই নিয়ে বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠ মহলে কম হাসি ঠাট্টা হয় না। কিন্তু এ বার আধার কার্ডে এমন সুন্দর এক ছবি ভাইরাল হয়েছে যা দেখে আপনি চিনতে তো পারবেনই বরং এই ভিডিয়ো মন ভাল করে দেবে আপনার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যাতে দেখা যাচ্ছে, আধার সেন্টারে গিয়ে ছবি তোলার জন্য কী সুন্দরভাবে পোজ দিচ্ছে এক শিশু। মুখে তার লেগে এক গাল হাসি। কখনও গালে আঙুল দিয়ে, কখনও বা দু'হাত দিয়ে গাল চেপে দুলে-দুলে পোজ দিচ্ছে সে। একরত্তির এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি আধার সেন্টারের কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভাইরাল ভিডিয়োতে 'মিষ্টি মেয়ে'-কে ভালবাসায় ভরাচ্ছেন নেটিজেনরা। কেউ-কেউ কমেন্টে লিখছেন, "এই মেয়ে বড় হয়ে নায়িকা হবে।" কেউ আবার লিখেছেন, 'ভিডিয়োটি মন ভাল করে দিল।'

দেখুন সেই

(The above story first appeared on LatestLY on Jul 08, 2024 02:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).