Viral Video: ট্রেনের কামরায় বচসা, চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিল অন্য এক যাত্রী (দেখুন ভিডিও)
ভিডিও দেখে চমকে উঠেছেন নেটিজেনরা,এরকম কান্ড কেও ঘটাতে পারে এও যেন বিশ্বাস হচ্ছে না তাদের। ট্রেনের কামরায় দুই যাত্রীর মধ্যে বচসা চলছিল, তারই জেরে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিল অন্য এক যাত্রী।
ভিডিও দেখে চমকে উঠেছেন নেটিজেনরা,এরকম কান্ড কেও ঘটাতে পারে এও যেন বিশ্বাস হচ্ছে না তাদের। ট্রেনের কামরায় দুই যাত্রীর মধ্যে বচসা চলছিল, তারই জেরে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিল অন্য এক যাত্রী। যাত্রীকে ফেলে দেওয়ার পর ভগবানকে প্রণাম করে নিজের আসনে বসল সহযাত্রী, ভ্রূক্ষেপ নেই এতটুকু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শনিবার রাতের ওই ঘটনার চাঞ্চল্যকর ভিডিও
चालत्या ट्रेनमधून तरुणाला फेकलं! धक्कादायक व्हिडीओ कॅमेरात कैद#WestBengal #ViralVideos pic.twitter.com/4jngWCF0DV
— ZEE २४ तास (@zee24taasnews) October 17, 2022
রেলপুলিশ সূত্রে জানা গেছে তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মাঝামাঝি হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে। ওই ট্রেনেরই অন্য এক সহযাত্রীর তোলা সেই ভিডিও দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রেলপুলিশ সূত্রে জানা গেছে, যে যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তার নাম সজল শেখ, বয়স ২৫ বছর। তিনি বীরভূম জেলার রামপুরহাটের বাসিন্দা।শনিবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মধ্যে রেললাইনের ধার থেকে উদ্ধার করা হয়েছে।তার পর তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর জখম সজলের বাড়ি বীরভূমের রামপুরহাট থানার সুদিপুরে।
(The above story first appeared on LatestLY on Oct 17, 2022 11:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

