Video: 'চরম অশ্লীলতা', বৃদ্ধ রোগীদের 'মনোরঞ্জনে' বিকিনি গার্ল ভাড়া করল হাসপাতাল, ভিডিয়ো ভাইরাল

তাইওয়ানের এক বেসরকারি হাসপাতালে সেখানকার বৃদ্ধ রোগীদের জন্য এক স্ট্রিপারকে নিয়ে আসা হয়। হুইলচেয়ারে বসা বৃদ্ধদের সামনে বিকিনি পরে নাচতে দেখা যায় সেই তরুণীকে।

Video: 'চরম অশ্লীলতা', বৃদ্ধ রোগীদের 'মনোরঞ্জনে' বিকিনি গার্ল ভাড়া করল হাসপাতাল, ভিডিয়ো ভাইরাল
Tiwan Video (Photo Credit: Video Screen Grab)

যাঁরা হুইল চেয়ারে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে, এমন মানুষের 'মন ভাল করতে'  বিকিনি গার্ল (স্ট্রিপার) ভাড়া করল হাসপাতাল। হাসপাতালে ভর্তি বৃদ্ধ, অসহায় মানুষের সামনে হাজির করা হয় সেই বিকিনি গার্লকে। এরপর সারিবদ্ধভাবে বৃদ্ধ রোগীদের বসিয়ে সেই স্ট্রিপারের নাচ দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের এমন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায়।

রিপোর্টে প্রকাশ, তাইওয়ানের (Tiwan) এক বেসরকারি হাসপাতালে সেখানকার বৃদ্ধ রোগীদের জন্য এক স্ট্রিপারকে (Stripper) নিয়ে আসা হয়। হুইলচেয়ারে বসা বৃদ্ধদের সামনে বিকিনি পরে নাচতে দেখা যায় সেই তরুণীকে। হাসপাতালের বেশ কয়েকজন নার্সকেও সেখানে দেখা যায়। দেখুন...

 

তাইওয়ানের হাসপাতালের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। হাসপাতালের ভিতরে কেন রোগীদের সামনে এই ধরনের আচরণ করা হচ্ছে, তা নিয়ে সে সে দেশের বহু মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন। তাইওয়ানের ওই হাসপাতালের ভিডিয়ো নিয়ে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া, সেই সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে ওই হাসপাতালে এই ধরনের কোনও ঘটনা না ঘটে, সে বিষয়ে খেয়াল রাখা হবে বলেও দেওয়া হয়েছে আশ্বাস।

(The above story first appeared on LatestLY on Sep 15, 2022 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).