Viral Video: মদ খেয়ে গাড়ির ছাদে উঠে নাচ, ২০ হাজার জরিমানা করল ট্র্যাফিক পুলিশ

মদ খেয়ে গাড়ির ছাদে উঠে নাচ (Dance), ২০ হাজার জরিমানা দিতে হল ট্র্যাফিক পুলিশকে (Traffic Police)। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে (Ghaziabad) দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে (Delhi-Meerut Expressway)। গাড়ির ছাদে উঠে কয়েকজন যুবকের নাচের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই পদক্ষেপ নেয় পুলিশ। প্রশান্ত কুমার নামে এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন, "গাজিয়াবাদে একদল ছেলে, দৃশ্যত মাতাল, দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে তাদের গাড়ির ছাদে নাচছে। আশা করি গাজিয়াবাদ পুলিশ তাদের লকআপে তাদের সুরে নাচতে সাহায্য করবে।"

Viral Video: মদ খেয়ে গাড়ির ছাদে উঠে নাচ, ২০ হাজার জরিমানা করল ট্র্যাফিক পুলিশ
Youth Dancing On Car Roof (Photo: Twitter)

গাজিয়াবাদ, ২ এপ্রিল: মদ খেয়ে গাড়ির ছাদে উঠে নাচ (Dance), ২০ হাজার জরিমানা দিতে হল ট্র্যাফিক পুলিশকে (Traffic Police)। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে (Ghaziabad) দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে (Delhi-Meerut Expressway)। গাড়ির ছাদে উঠে কয়েকজন যুবকের নাচের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই পদক্ষেপ নেয় পুলিশ। প্রশান্ত কুমার নামে এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন, "গাজিয়াবাদে একদল ছেলে, দৃশ্যত মাতাল, দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে তাদের গাড়ির ছাদে নাচছে। আশা করি গাজিয়াবাদ পুলিশ তাদের লকআপে তাদের সুরে নাচতে সাহায্য করবে।"

৩৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ব্যস্ত রাস্তায় গাড়িটি খুব ধীরে চলছে। তার ছাদে দুই যুবক নাচছে। দু'জন যুবক এরটিগা থেকে নামে, একজন নাচের ভিডিও রেকর্ড করতে শুরু করে। খানিক পরই দুই যুবক গাড়ির ছাদ থেকে নেমে আসে। তাদের একজন ড্রাইভিং সাইডে বসে, অন্যজন যাত্রীর আসনে বসে। আরও পড়ুন: Viral Video: জাপানের রেস্তোরায় খাবারের প্লেটে জ্যান্ত মাছ কামড়ে ধরল চপস্টিক, ভাইরাল ভিডিয়ো

দেখুন ভিডিও:

ভিডিওটি ভাইরাল হতেই পদক্ষেপ নেয় গাজিয়াবাদ ট্র্যাফিক পুলিশ। তারা জানিয়েছে, ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের জন্য উক্ত গাড়ির মালিকের বিরুদ্ধে মোট ২০ হাজার টাকার চালান কাটা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Apr 02, 2022 01:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).