Lion Enters House: গুজরাটে খাবারের খোঁজে সোজা ঘরে ঢুকে পড়ল সিংহ, ভিডিও ভাইরাল

শিকারের সন্ধানে জঙ্গল ছেড়ে সোজা মানুষের বসতিতে হাজির এশিয়াটিক সিংহ! গুজরাটের অমরেলি জেলার ধারী তালুকের অন্তর্গত দিতলা গ্রাম সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক ও বিরল ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা।

Lion Enters House: গুজরাটে খাবারের খোঁজে সোজা ঘরে ঢুকে পড়ল সিংহ, ভিডিও ভাইরাল
Lion Enters House Near Ditala Village in Amreli (Photo Credits: X/@Kshatriyadilip)

Lion Enters House : শিকারের সন্ধানে জঙ্গল ছেড়ে সোজা মানুষের বসতিতে হাজির এশিয়াটিক সিংহ! গুজরাটের অমরেলি জেলার ধারী তালুকের অন্তর্গত দিতলা গ্রাম সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক ও বিরল ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। Ditla–Nesdi রাস্তার ধারে একটি লোকালয়ে আচমকাই ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক সিংহ। শুধু তাই নয়, ঘোরাঘুরি করতে করতে লোকালয়েরব মধ্যে বসতবাড়ির ভিতরেও ঢুকে যায় পশুরাজ। এই ঘটনার ভিডিও এখন নেটপাড়ায় তুমুল ভাইরাল।

কী ঘটেছিল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার প্রথম ওই সিংহটিকে গ্রামের পাশের একটি কৃষিজমিতে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসীরা। এর কিছুক্ষণ পরেই শিকারের খোঁজে সেটি লোকালয়ের দিকে এগোতে থাকে এবং রাস্তার ধারের একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরের চারপাশে সিংহটির স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর দৃশ্য ক্যামেরাবন্দি করেন স্থানীয়া। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

দেখুন ভিডিও

আতঙ্ক ছড়ায়

ঘটনাকে কেন্দ্র করে দিতলা ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গির অরণ্যের সংলগ্ন এলাকা হওয়ার কারণে অমরেলির ধারী তালুকে প্রায়শই সিংহের দেখা মেলে। তবে এমনভাবে বাড়ির ভিতরে সিংহ ঢুকে পড়ার ঘটনা সচরাচর দেখা যায় না। বন্যপ্রাণী ও মানববসতির এত কাছাকাছি চলে আসার চিত্র আবারও পরিবেশবিদদের চিন্তায় ফেলেছে।

বন দফতর কী জানায়

বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকা পরিদর্শন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং লোকালয়ে বা কৃষিজমিতে সিংহ দেখতে পেলে নিজেরা কোনো ঝুঁকি না নিয়ে অবিলম্বে বন দপ্তরকে জানানোর নির্দেশ জারি করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Sep 25, 2026 08:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).