Unique Love: কলিযুগের শ্রাবণ কুমার, নিজের শরীরের চামড়া কেটে মায়ের জন্য চপ্পল তৈরি করেলেন যুবক
উজ্জাইনে মায়ের প্রতি ছেলের ভালোবাসার এক অনন্য ঘটনা উঠে এসেছে।
Ujjain Kalyug Shravan Kumar: মধ্যপ্রদেশের উজ্জাইনে মায়ের (Mother) প্রতি ছেলের ভালোবাসার এক অনন্য ঘটনা উঠে এসেছে। যুবক নিজের শরীরের চামড়া (Skin) দিয়ে তৈরি চপ্পল (Slippers) তাঁর মাকে উপহার দিলেন। সোশ্যাল মিডিয়ায় রৌনক নামের যুবকটি এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আসলে একসময় অপরাধ জগতে বিখ্যাত এই ব্যক্তি এখন মায়ের জন্য এমন কাজ করলেন, যা সবার মন জয় করে নিয়েছে। ছেলের শরীরের চামড়া দিয়ে তৈরি করা চপ্পল পরার সময় তাঁর মা খুশিতে কাঁদতে কাঁদতে বলেন, এমন ছেলে সবার হোক।
আরও পড়ুন: Seema Haider-Like Case in UP: ধর্মীয় বাধা ও দেশের সীমানা উপেক্ষা করে বাগদান সারলেন দিবাকর-ফাইজা
উল্লেখ্য, রৌনকের বিরুদ্ধে প্রায় ৩৭টি ফৌজদারি মামলা রয়েছে। ২০১৯ সালে রৌনকের এনকাউন্টার হয়েছিল। রৌনকের পায়ে গুলি লাগে। এরপর থেকে তার হাঁটতে অসুবিধা হয়, রৌনক বহুদিন শয্যাশায়ী ছিলেন, সে সময় তিনি রামায়ণ পাঠ করতেন। রৌনকের জাআন, রামায়ণ পড়ে তিনি বুঝতে পেরেছিলেন যে এই পৃথিবীতে একমাত্র মা তাঁর জীবনে বিশেষ। তারপরই মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে এই বিশেষ পদক্ষেপ।
(The above story first appeared on LatestLY on Mar 21, 2024 05:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

