Team India Reaches Kolkata: কলকাতাতে পৌঁছেই কোচ রাহুলের জন্মদিন পালন টিম ইন্ডিয়ার, দেখুন হৃদয়স্পর্শী ভিডিয়ো
বুধবার কলকাতে পৌঁছেই দলের কোচ রাহুল দ্রাবিড়ের জন্মদিন পালন করল টিম ইন্ডিয়া। তারপর সেটা পোস্ট করল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
কলকাতা: বুধবার কলকাতাতে (Kolkata) পৌঁছেই দলের কোচ (Coach) রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জন্মদিন পালন (Birthday Celebration) করল টিম ইন্ডিয়া (Team India)। তারপর সেটা পোস্ট করল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
সন্ধ্যাবেলা কলকাতার হোটেলে পৌঁছে (Team India Reaches Kolkata) রাহুলের জন্মদিন পালনে মেতে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। ভিডিয়োটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল (viral) হয়েছে। মাত্র ১ ঘন্টায় কয়েক লক্ষ বার দেখা হয়েছে সেটি। পছন্দ করেছেন আড়াই লক্ষের বেশি।
কলকাতায় হবে দ্বিতীয় এক দিনের ম্যাচ। সেই ম্যাচ ঘিরে সাজসাজ রব গোটা রাজ্যে। বিভিন্ন জায়গা থেকে বৃহস্পতিবার ইডেনে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দেখার জন্য কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছেন অনেক মানুষ। শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি।
অনলাইনে হাজার টাকার টিকিট শেষ। CAB-র পক্ষ থেকে তিন ধরনের দামের টিকিট ছাড়া হয়েছিল। এর মধ্যে ৬৫০ এবং ১৫০০ টাকার টিকিট এখনও কিছু রয়েছে। খেলার দিন নিরাপত্তার জন্য ২০০০ পুলিশকর্মী থাকবেন। ১৫ জন ডিসি এবং এসি পদমর্যাদার অফিসারদের উপর দায়িত্ব থাকবে। গঙ্গাসাগর মেলা চলছে, তা মাথায় রেখে যানজট সামলাতে আলাদা ভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশদের। আরও পড়ুন:Vamika Kohli Birthday: বাবা-মেয়ের খুনসুটি, ভামিকার জন্মদিনে ‘বিরাট’ শুভেচ্ছা
দেখুন ভিডিয়ো:
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Jan 11, 2023 09:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

