Andhra Pradesh: লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বিয়ের মঞ্চ থেকে কনেকে অপহরণ, দেখুন ভিডিও

অন্ধ্রপ্রদেশে লঙ্কাগুঁড়ো স্প্রে করে বিয়ের মঞ্চ থেকে কনেকে অপহরণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ভিডিও।

Andhra Pradesh: লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বিয়ের মঞ্চ থেকে কনেকে অপহরণ, দেখুন ভিডিও
Relatives of Bride Try to Kidnap Her (Photo Credit: X)

নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশে লঙ্কাগুঁড়ো স্প্রে করে বিয়ের মঞ্চ থেকে কনেকে অপহরণ। সোশ্যাল মিডিয়ায় একই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠান চলছিল, তখন কয়েকজন যুবক এসে কনেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পাত্রের পরিবার ও অতিথিরা প্রতিবাদ করলে তাঁদের উপর লঙ্কার গুঁড়া স্প্রেরে করা হয়। কনে চিৎকার করা সত্ত্বেও তাঁরা তাঁকে তুলে নিয়ে যান।

দেখুন ভিডিও

সূত্রে খবর, কনে স্নেহা ও ভেঙ্কটান্দুর নরসারাওপেট জেলার একটি কলেজে পড়তেন। দুজন প্রেমে পড়েন তাঁরা গত ১৩ এপ্রিল বিজয়ওয়াড়ার বিখ্যাত দুর্গা মন্দিরে বিয়ে করেন। বিয়ের পর সে ভেঙ্কটনান্দুর বাড়িতে থাকতে শুরু করে। এরপর গত ২১ এপ্রিল আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেন পরিবার। স্নেহার পরিবারকেও খবর দিয়ে আমন্ত্রণ জানানো হয়। কনের এক ভাই বিয়ের অনুষ্ঠানে এসে তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Apr 23, 2024 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).