Chandigarh Clash Video: গ্রাহকদের ডাকা নিয়ে ওষুধের দোকানগুলির কর্মীদের মধ্যে তুমুল মারামারি, দেখুন চণ্ডীগড়ের ভিডিয়ো

মঙ্গলবার গ্রাহকদের ডাকাডাকি করার সময় সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল মারামারি হয়ে গেল পাশাপাশি থাকা ওষুধের দোকানের কর্মীদের মধ্যে।

Chandigarh Clash Video: গ্রাহকদের ডাকা নিয়ে ওষুধের দোকানগুলির কর্মীদের মধ্যে তুমুল মারামারি, দেখুন চণ্ডীগড়ের ভিডিয়ো
Photo Credits: X@Gagan4344

চণ্ডীগড়:  বিভিন্ন জায়গায় পাশাপাশি একই জিনিসের দোকান থাকলে দেখা যায় প্রতিটি দোকানের বাইরে দু-একজন করে কর্মী রয়েছেন যাঁরা গ্রাহকদের নিজেদের দোকানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। মঙ্গলবার গ্রাহকদের (customers) ডাকাডাকি করার সময় সামান্য কথা কাটাকাটি (heated argument) থেকে তুমুল মারামারি (clash) হয়ে গেল পাশাপাশি থাকা ওষুধের দোকানের কর্মীদের (employees of chemist shops) মধ্যে।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের (Chandigarh) সেক্টর ইলেভেনে (Sector 11)। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে, মারামারিতে জড়িয়ে পড়া ওষুধের দোকানের কর্মীরা একে অপরকে ইট (bricks), পাথর (stones) ও চেয়ার (chairs) দিয়ে বেধড়ক মারধর করছেন। আরও পড়ুন: Couple Romance on Bike in UP: উত্তরপ্রদেশে জাতীয় সড়কে মুখোমুখি আলিঙ্গনরত বাইক সফর যুগলের, বিপজ্জনক ভিডিয়ো দেখে জরিমানা পুলিশের

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Oct 10, 2023 11:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).