দাঁতে চেপে রিভলবার, দুহাতে দুটি পিস্তল নিয়ে নৃত্য করছেন বিজেপি বিধায়ক প্রণব সিং (দেখুন ভিডিও)
ণব সিং চ্যাম্পিয়ন এই বিজেপি নেতার নাম জানেন না এমন কেউ উত্তরাখণ্ডে বসবাস করেন না। বন্দুকবাজিতে প্রণব সিংয়ের জুড়ি নেই। বন্দুক নিয়ে খেল দেখিয়ে বার বারই বিতর্কে জড়িয়েছেন নিজেকে। এবার একই সঙ্গে মুখে ও দুহাতে পিস্তল নিয়ে নাচতে দেখা গেল এই বিজেপি নেতাকে। তোষামোদের ভঙ্গিতে তাঁর আশপাশে নাচছে সমর্থকরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়েছে।
উত্তরাখণ্ড, ১০ জুলাই: প্রণব সিং চ্যাম্পিয়ন এই বিজেপি নেতার ( BJP MLA) নাম জানেন না এমন কেউ উত্তরাখণ্ডে বসবাস করেন না। বন্দুকবাজিতে প্রণব সিংয়ের জুড়ি নেই। বন্দুক নিয়ে খেল দেখিয়ে বার বারই বিতর্কে জড়িয়েছেন নিজেকে। এবার একই সঙ্গে মুখে ও দুহাতে পিস্তল নিয়ে নাচতে দেখা গেল এই বিজেপি নেতাকে। তোষামোদের ভঙ্গিতে তাঁর আশপাশে নাচছে সমর্থকরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়েছে। তাগড়া গোঁফ নাচিয়ে বলিউডি গানের সঙ্গে নেচে চলেছেন স্যান্ডো গেঞ্জি ও ফুটপ্যান্টের প্রণব সিং চ্যাম্পিয়ন। আরও পড়ুন-সমকামী হওয়ায় ঘরে বাইরে অপমান, ফেসবুকে পোস্ট করে আত্মঘাতী যুবক
জানা গিয়েছে, এক সাংবাদিককে খুনের হুমকি দেওয়ার অভিযোগে কিছুদিন আগেই দল থেকে তিন মাসের জন্য সাসপেন্ড হয়েছেন প্রণব সিং চ্যাম্পিয়ন। সেই হুমকি ভিডিও ভাইরাল হতেই বিজেপি নেতৃত্ব বিরক্ত হয়ে তাঁকে সাসপেন্ড করে দেয়। দিল্লির চাণক্যপুরী থানায় প্রণবের বিরুদ্ধে এফআইআর করেছিলেন ওই সাংবাদিক। তার পরই প্রণবের বিরুদ্ধে পদক্ষেপ করে দল। প্রণবের ঘনিষ্ঠরা জানিয়েছেন, ক’দিন আগে বিধায়কের পায়ে অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার আনন্দেই বন্ধুদের নিয়ে পার্টি দিয়েছিলেন প্রণব। ভাইরাল ভিডিওতে প্রণবের অনুচরদের বলতে শোনা যায়, আপনার মতো এক জন গোটা উত্তরাখণ্ডে নেই। জবাবে প্রণব বলেন, উত্তরাখণ্ড কেন গোটা ভারতে নেই। এ ব্যাপারে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এখনও দলীয় তরফে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে দলের এক মুখপাত্র ঘরোয়া আলোচনায় জানান, দলের প্রাথমিক সদস্যপদ থেকে এমনিতেই সাসপেন্ড রয়েছে প্রণব। এরপর তাঁকে বহিষ্কার করার ব্যাপারে আর কোনও সংশয় থাকল না।
कमल के डांसर है विधायक @PranavChampion देव भूमि उत्तरखंड में ये कौन सा नृत्य है विधायक जी ?? pic.twitter.com/uLLB6QyULB
— Vikas Bhadauria (ABP News) (@vikasbha) July 10, 2019
উল্লেখ্য, গব্বর সিং না হলেও এই বিজেপি নেতা আক্ষরিক অর্থেই গব্বরের থেকে কম যান না! ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে দাঁত দিয়ে চেপে রেখেছেন এক রিভলবার। দু’হাতে উঁচু করে ধরা আরও দুটো। গায়ে কালো রঙের স্যান্ডো গেঞ্জি, সাদা ফুট প্যান্ট। ইয়া তাগড়া গোঁফ! বলিউড গানের সঙ্গে সে কী নাচ প্রণব সিং চ্যাম্পিয়নের (PranavChampion) ! আক্ষরিক অর্থেই ‘তামাঞ্চে পে ডিস্কো’! বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে শোরগোল পড়েছে।
(The above story first appeared on LatestLY on Jul 10, 2019 02:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

