Pakistan Shocker: বোনকে শ্বাসরোধ করে হত্যা, সবটা দেখেও নীরব থাকেলেন বাবা, দেখুন ভিডিও
বোনকে শ্বাসরোধ করে খুন করার পর ছেলেকে জল খেতে দেন বাবা।
নয়াদিল্লি: সোশ্যাম মিডিয়ায় সম্প্রতি একটি জঘন্য অপরাধের ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে অভিযুক্ত তাঁর বোনের মুখে তিন মিনিট ধরে বালিশ চেপে রেখে শ্বাসরোধ করে হত্যা করেছে। ভিডিওতে আরও দেখা গিয়েছে, অভিযুক্ত যখন এই জঘন্য কাজটি করছিলেন তখন তাঁর পাশে বসেছিলেন তাঁদের বাবা। বোনকে শ্বাসরোধ করে খুন করার পর ছেলেকে জল দেন বাবা।
আরও পড়ুন: Bengaluru: টিকিট কাটা নিয়ে ধুন্ধুমার, মহিলা যাত্রীকে মারধর! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল
পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম মারিয়া। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের টোবা টেক সিংয়ের চক ২৭৭ জেবিতে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশ মামলা করেছে। ফরেনসিক বিশ্লেষণের জন্য নমুনা সংগ্রহ করতে তরুণীর কবর খুঁড়ে দেহ উদ্ধার করে। পুলিশ প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করে মামলা দায়ের করেছে।
দেখুন ভিডিও
ٹوبہ ٹیک سنگھ کے علاقے 477 ج ب میں بھائی نے بہن کو باپ اور ایک اور شخص کی موجودگی میں گلہ دباکر قتل کردیا۔ pic.twitter.com/GqRsVxiH2l
— صحرانورد (@Aadiiroy2) March 27, 2024
(The above story first appeared on LatestLY on Mar 28, 2024 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

