Chilling Video: বিষধর সাপের মাথায় চুমু দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইন্সটা ইনফ্লুয়েন্সার

সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ডেয়ারিং ভিডিও দেখেছেন, কিন্তু তাই বলে সাপের মাথায় চুমু! তাও আবার যে সে সাপ নয়, কেউটে মানে কোবরা।

Chilling Video: বিষধর সাপের মাথায় চুমু দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইন্সটা ইনফ্লুয়েন্সার
Man Kisses on a Cobra Head (Photo Credit Instagram)

নয়াদিল্লি : সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ডেয়ারিং ভিডিও দেখেছেন, কিন্তু তাই বলে সাপের মাথায় চুমু! তাও আবার যে সে সাপ নয়, কেউটে মানে কোবরা (Cobra)। বিষধর সাপ। যার এক ছোবলে বড় বড় প্রাণীও মারা যেতে পারে। তারই মাথায় কিনা চুমু!

মাইক হোলস্টেন, পেশায় ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সার। মাঝে মধ্যে সাপ নিয়ে সাপ নানা ভিডিও দিয়ে থাকেন তিনি। এরকমই একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কোবরার মাথায় চুমু দিচ্ছেন, কিন্তু সতর্ক হয়ে। সাপের মাথায় চুমু দেওয়ার পরই দ্রুত গতিতে সরে যান তিনি এবং চেনা পরিচিত মেজাজে ক্যমেরার দিকে তাকিয়ে হেসেও ওঠেন মাইক।

ভিডিওর ক্যাপশনও চোখে পড়ার মতো। "এক ছোবলে দশ হাজার পাউন্ড ওজনের হাতিকেও কুপোকাত করে দেওয়ার মতো যথেষ্ট বিষ রয়েছে।"

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Mike Holston (@therealtarzann)

(The above story first appeared on LatestLY on Aug 16, 2023 02:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).