Mumbai: ট্রাফিক পুলিশকে গাড়ির বনেটে বসিয়ে ১ কিলোমিটার পাড়ি চালকের, ভাইরাল ভিডিয়ো
জরিমানা যাতে না দিতে হয়, তার জন্য প্রায় এক কিলোমিটার রাস্তা বিজয়সিং গৌরবকে গাড়ির বনেটে বসিয়ে পাড়ি দেন ওই চালক৷ যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়৷
মুম্বই, ১ অক্টোবর: ট্রাফিক নিয়ম ভেঙেছেন৷ এমনই অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেন বিজয়সিং গৌরব নামে ট্রাফিক পুলিশের ( Traffic Cop) এক কর্মী৷ মুম্বইয়ের (Mumbai) অন্ধেরির আজাদ নগর মেট্রো স্টেশনের কাছে ওই ব্যক্তির গাড়ি আটকে জরিমানা করেন বিজয়সিং৷ এ পর্যন্ত সব ঠিকই ছিল৷ এরপর জরিমানার অর্থ যাতে না দিতে হয়, তার জন্য বিজয়সিং গৌরব নামে ওই ট্রাফিক পুলিশ (Police) কর্মীকে গাড়ির বনেটে বসিয়ে ১ কিলোমিটার পাড়ি দেন চালক৷
জরিমানা যাতে না দিতে হয়, তার জন্য প্রায় এক কিলোমিটার রাস্তা বিজয়সিং গৌরবকে গাড়ির (Car) বনেটে বসিয়ে পাড়ি দেন ওই চালক৷ যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়৷ এরপর ওই গাড়ি চালককে আটক করা হয়৷
আরও পড়ুন: IAF officer Rape: ধর্ষণ প্রমাণে বায়ু সেনার মহিলা অফিসারের 'টু ফিঙ্গার টেস্ট', সরব জাতীয় মহিলা কমিশন
দেখুন সেই ভিডিয়ো...
Watch video
Traffic cop Gurav sat on car bonnet to stop him as he was trying to flee for driving in wrong way direction
( cop should not risk their life this way, just take pic & issue echallan, what he wanted to do by stopping him?)#Mumbai#RoadSafety pic.twitter.com/5jmEPaSDdL
— @PotholeWarriors #PotholesFreeMumbai (@PotholeWarriors) October 1, 2021
গ্রেফতারির পর ওই চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ২৭৯ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ৷
(The above story first appeared on LatestLY on Oct 01, 2021 12:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

