ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত, ভিডিয়োতে শুনুন মধ্যপ্রদেশের মন্ত্রীর বক্তব্য

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো উচিত বলে একটি জনসভায় দাবি করলেন মধ্যপ্রদেশের সংস্কৃতিমন্ত্রী উষা ঠাকুর। পাশাপাশি তাদের শেষকৃত্যও করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এর ফলে অন্য মানুষরা এই ধরনের জঘন্য অপরাধ করতে ভয় পাবে বলেও জানান।

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত, ভিডিয়োতে শুনুন মধ্যপ্রদেশের মন্ত্রীর বক্তব্য

ইন্দোর: ধর্ষকদের (Rapists) প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো (Publicly Hanged) উচিত বলে একটি জনসভায় দাবি করলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সংস্কৃতিমন্ত্রী (Culture Minister) উষা ঠাকুর (Usha Thakur)। পাশাপাশি তাদের শেষকৃত্যও (funeral) করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এর ফলে অন্য মানুষরা এই ধরনের জঘন্য অপরাধ (crimes) করতে ভয় পাবে বলেও জানান।

সোমবার রাতে মধ্যপ্রদেশের ইন্দোর (Indore) জেলার কোদারিয়া গ্রামে (Kodariya village) একটি জনসভায় যোগ দিতে গেছিলেন স্থানীয় বিধায়ক ও মধ্যপ্রদেশের সংস্কৃতিমন্ত্রী উষা ঠাকুর। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমি চাই আমাদের মেয়েদের যারা ধর্ষণ করবে তাদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো উচিত। সেই সঙ্গে তাদের শেষকৃত্যও করা উচিত নয়। ঈগল ও কাকদের দিয়ে তাদের শরীর খুবলে খুবলে খাওয়ানো দরকার। যখন সবাই এই দৃশ্য দেখবে তখন তাদের কারও সাহস হবে না আমাদের মেয়েদের স্পর্শ করার।"

এই বক্তব্যের ভিডিয়ো (Video) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হতে সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর বক্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে মধ্যপ্রদেশের ওই মন্ত্রী বলেন, "আমি চাই এই ধরনের বিষয় অনেক মানুষের কাছে যাতে পৌঁছে যায় তাতে সমাজের ভালো হবে। কারণ, ধর্ষকরা প্রকাশ্যে ধর্ষণ করলেও তাকে জেলে পুরে দেওয়া হয়। ফলে তাদের মনে কোনও ভয়ই থাকে না। আমি প্রত্যেকটি মানুষের কাছে আবেদন করব এই বিষয়ে এগিয়ে এসে ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার স্বপক্ষে সই সংগ্রহ করুন। প্রতিটি পরিবারের মহিলাদেরও এতে যোগদান করা উচিত।"

(The above story first appeared on LatestLY on Nov 15, 2022 01:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).