একি, নিজেই লম্বা চুলে কাঁচি চালালেন কিয়ারা? ভিডিও ভাইরাল

‘কবীর সিং’ (Kabir Singh)এখনও মুক্তি পায়নি। তার আগেই পাবলিসিটি স্ট্যান্টে এগিয়ে থাকলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি(Kiara Advani)। বিন্দুমাত্র হোঁচটা না খেয়েই টানা ব়্যাপ করে গেলেন। চমক বাঙার আগেই পালটা চমকে দিলেন নিজের চুল কেটে

একি, নিজেই লম্বা চুলে কাঁচি চালালেন কিয়ারা? ভিডিও ভাইরাল
কিয়ারা আদবানি(Photo Credit: Instagram)

‘কবীর সিং’ (Kabir Singh)এখনও মুক্তি পায়নি। তার আগেই পাবলিসিটি স্ট্যান্টে এগিয়ে থাকলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি(Kiara Advani)। বিন্দুমাত্র হোঁচটা না খেয়েই টানা ব়্যাপ করে গেলেন। চমক বাঙার আগেই পালটা চমকে দিলেন নিজের চুল কেটে। হ্যাঁ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই কাঁচি চালিয়ে দিলেন লম্বা চুলে। তারপর সেই ভিডিও ইনস্টাগ্রামে(Instagram) শেয়ার করতেই কমেন্টের বন্যায় ভাসলেন এই জেনারেশন নেক্সট হার্টথ্রব।

এদিকে অনুরাগীদের বেশিরভাগই নায়িকার ব়্যাপে মুগ্ধ, অনেকে তো কাঁচি চালনার কেরামতি দেখে থ হয়ে গিয়েছেন। কেউ বা প্রিয় নায়িকাকে নতুন লুকে দেখতে পাওয়ার জন্য মুখিয়ে আছেন। কেউ কেউ আবার শর্ট হেয়ারের বিভিন্ন ডিজাইনের অপশনও রেখেছেন প্রিয় অভিনেত্রীর জন্য। তবে ভক্তদের একাংশের মতে সত্যিই কি সাধের লম্ব চুল কেটে ফেললেন কিয়ারা, নাকি তাঁর নতুন কোনও ছবির শ্যুটিংয়ের জন্য একাজ করলেন। বিষয়টি কিন্তু বেশ ভাবাচ্ছে।

উল্লেখ্য, শাহিদ কপুরের(Shahid Kapoor) বিপরীতে কবীর সিং-এ কাজ করেছেন কিয়ারা। খুব শিগির হলে আসছে এই নতুন মুভি। এখন খিলাড়ি বয়ের প্রেমিকার চরিত্রে নিজেকে তৈরি করছেন। কেননা হিন্দিতে মুক্তি পেতে চলেছে কাঞ্চনা, তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

এদিনের ভিডিও-তে দেখা যাচ্ছে ব়্যাপের মধ্যে নিজের সমস্যার কথা বলে দিয়েছেন তিনি। পরম্পরা মেনে শাড়ি পরতে পারেন না। কিন্তু মায়ের ইচ্ছে তেমনটাই বলে তিনি রেডি শাড়ি পরে লক্ষ্মী মেয়ে হতে রাজি। কিন্তু এত শ্যুটিং ব্যস্ত শিডিউল সবমিলিয়ে নিজের আর যত্ন নেওয়ার সময় করে উঠতে পারেন না। লম্বা চুলের যত্নে তেলের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু তেল দেবেন কখন সময়ই তো পান না। চুল নষ্ট হচ্ছে দেখে মরমে মরে থাকছিলেন। কিন্তু যাকে আদরে যত্নে রাখতে পারেন না তাকে দুঃখ দেওয়ার অধিকার তো তাঁর নেই, তাই আত্মগ্লানি কাটাতে লম্বাচুলকে ছোট করে ফেললেন নিজের হাতেই। এবার নতুন লুকে কিয়ারাকে দেখবে তাঁর অনুরাগীরা।

(The above story first appeared on LatestLY on May 15, 2019 04:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).