Indonesian Village Turns Red: লাল রঙের বন্যা বইছে এই গ্রামে, কিন্তু কেন?
দেখলে মনে হবে যেন রক্তের বন্যা বইছে! তার মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছে লোকজন। বাচ্চারা ছুটোছুটি করছে। লাল রঙে ডুবে গেছে পুরো গ্রাম। আর সেই সব ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়। খুল বলা যাক, আদতে ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার (Indonesia) জেংগট নামে একটি গ্রামে। রঙিন বাটিক পোশাক এবং মোম উৎপাদনের জন্য বিখ্যাত এই গ্রাম। সম্প্রতি পেকালংগনে বন্যা (Floods) হয়। বন্যার জল কয়েকটি বাটিক টেক্সটাইলে (batik-manufacturing hub) ঢুকে পড়ে। শনিবার টেক্সটাইলগুলিতে রাখা লাল রঙ বন্যার মিশে তা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপরই লাল রঙের জলের স্রোত বইতে থাকে গ্রামে। আর সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন হাজার হাজার ব্যবহারকারী।
জেংগট, ৭ ফেব্রুয়ারি: দেখলে মনে হবে যেন রক্তের বন্যা বইছে! তার মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছে লোকজন। বাচ্চারা ছুটোছুটি করছে। লাল রঙে ডুবে গেছে পুরো গ্রাম। আর সেই সব ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়। খুল বলা যাক, আদতে ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার (Indonesia) জেংগট নামে একটি গ্রামে। রঙিন বাটিক পোশাক এবং মোম উৎপাদনের জন্য বিখ্যাত এই গ্রাম। সম্প্রতি পেকালংগনে বন্যা (Floods) হয়। বন্যার জল কয়েকটি বাটিক টেক্সটাইলে (batik-manufacturing hub) ঢুকে পড়ে। শনিবার টেক্সটাইলগুলিতে রাখা লাল রঙ বন্যার মিশে তা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপরই লাল রঙের জলের স্রোত বইতে থাকে গ্রামে। আর সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন হাজার হাজার ব্যবহারকারী।
পেকালংগানের (Pekalongan) নদীগুলির জল বিভিন্ন রঙ পরিবর্তন হয়ে যাওয়ার অস্বাভাবিক কিছু নয়। গত মাসে বন্যার সময় শহরের উত্তরে অন্য একটি গ্রামে সবুজ রঙের জল দেখা গেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন পেকালংগনের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সংস্থার প্রধান দিমাস আরগা যোধা। তিনি বলেন, "বাটিক টেক্সটাইলের রঙের কারণে বন্যার জল লাল হয়ে গেছে। বিষয়টি নিয়ে মানুষ বেশ কৌতূহলী। তবে কিছুক্ষণ পর তাঁরা হতাশ হয়ে যাবেন। কারণ কিছুক্ষণ বৃষ্টি হলেই পানির রঙ স্বাভাবিক হয়ে যাবে।" আরও পড়ুন: Viagra Pills: বিপুল পরিমাণ যৌন উত্তেজনা বর্ধক ওষুধ পাচার করতে গিয়ে শিকাগো বিমানবন্দরে আটক ভারতীয় যাত্রী
Red flooding in Pekalongan, Central Java. The water turns red because of the dye from local batik factory. pic.twitter.com/oQjfJqHkzq
— Alex Journey (@alexjourneyID) February 6, 2021
তবে বন্যার জলে এভাবে কেমিক্যালযুক্ত রঙ ছড়িয়ে পড়ায় পরিবশের মারাত্মক ক্ষতির বিষয়টিও তুলে ধরছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, "কেমিক্যাল মিশে বিষাক্ত হয়ে পড়া এই জল নদীতে নেমে গেলে বা স্থানীয় পুকুর-ডোবায় জমে থাকলে তা পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের জন্য ক্ষতির কারণ হতে পারে।"
(The above story first appeared on LatestLY on Feb 07, 2021 09:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

