Dog Bites Zomato Delivery Partner: জোমাটো ডেলিভারি বয়ের গোপনাঙ্গে কামড় বসাল জার্মান শেফার্ড, দেখুন ভিডিও

এবার লিফটের (Lift) মধ্যে কুকুরের (Dog) হামলার শিকার এক জোমাটো ডেলিভারি পার্টনার (Zomato Delivery Partner)। তাঁর গোপনাঙ্গে কামড়ে দেয় কুকুরটি। রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকেন ওই যুবক। যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা কুকুর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সরব হয়েছেন।

Dog Bites Zomato Delivery Partner: জোমাটো ডেলিভারি বয়ের গোপনাঙ্গে কামড় বসাল জার্মান শেফার্ড, দেখুন ভিডিও
Dog Bites Zomato Delivery Partner (Photo: Twitter)

মুম্বই, ১০ সেপ্টেম্বর: এবার লিফটের (Lift) মধ্যে কুকুরের (Dog) হামলার শিকার এক জোমাটো ডেলিভারি পার্টনার (Zomato Delivery Partner)। তাঁর গোপনাঙ্গে কামড়ে দেয় কুকুরটি। রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকেন ওই যুবক। যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা কুকুর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সরব হয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পোষ্য জার্মান শেফার্ডকে(German Shepherd) নিয়ে উঠেবেন বলে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। লিফট থেকে বেরিয়ে আসছিলেন জোমাটোর ওই ডেলিভারি পার্টনার। কিন্তু একটি বড় কুকুরকে দেখে তিনি কিছুটা পিছিয়ে যান। মালিক কুকুরটিকে লিফটের সামনে থেকে টেনে নিয়ে যান। ডেলিভারি পার্টনার তখন লিফট থেকে বেরিয়ে আসেন। কিন্তু আচমকা কুকুরটি ফিরে এসে তাঁকে আক্রমণ করে, তাঁর গোপনাঙ্গে (Private Parts) কামড় দেয়। আরও পড়ুন: Python: মহিলার বাথরুমে বাথটবে শুয়ে ১২ ফুটের পাইথন, দেখুন ভিডিও

দেখুন ভিডিও:

জানা যাচ্ছে, ২৯ অগাস্ট নভি মুম্বইয়ের পানভেলের ইন্ডিয়াবুলস গ্রিনস ম্যারিগোল্ড সিএইচএস আবাসনে এই ঘটনা ঘটেছে। ডেলিভারি পার্টনার হিসেবে করা করা ওই যুবককে বর্তমানে নভি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Sep 10, 2022 01:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).