Indore Traffic Police: গান গেয়ে রাস্তার যানজট সামলাচ্ছেন ট্রাফিক পুলিশ, ভাইরাল ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ওই মহিলার ট্রাফিক পুলিশকে ভালবাসায় ভরিয়েছেন নেটিজেনদের একাংশ।

Indore Traffic Police: গান গেয়ে রাস্তার যানজট সামলাচ্ছেন ট্রাফিক পুলিশ, ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ট্রাফিক পুলিশ (ছবিঃX)

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)হয়েছে একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে গানের (Song)সুরে ভরা রাস্তার ট্রাফিক (Traffic) সামলাচ্ছেন এক মহিলা ট্রাফিক পুলিশ। মুখে মাইক ধরে গেয়ে চলেছেন গান। আর তাঁর গান শুনতে রাস্তার পাশে ভিড় করেছে পথচারীরা। গানের মাধ্যমে ট্রাফিক নিয়ম সহজেই বুঝিয়ে দিচ্ছেন তিনি। জানা গিয়েছে, ভিডিয়োটি মধ্যপ্রদেশের ইন্দোরের। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ প্রশংসা কুড়িয়ে নিয়েছে ওই মহিলা ট্রাফিক পুলিশের গান।

রাস্তায় গান গেয়ে ভাইরাল ট্রাফিক পুলিশ

ভাইরাল ভিডিয়োতে শোনা যাচ্ছে, একটি হিন্দি গানের সুরে কথা বদলে তিনি গান গাইছেন। গানের কথা বদল করে ট্রাফিক আইন সম্পর্কিত কিছু কথা বলে চলেছেন তিনি। যেমন, ট্রাফিক আইন ভঙ্গ করলে চালান কাটতে হবে, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে কী পরিণতি হতে পারে ‍ইত্যাদি ইত্যাদি। তাঁর এই গান মন দিয়ে শুনতে দেখা যায় পথচলতি মানুষজনকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ওই মহিলার ট্রাফিক পুলিশকে ভালবাসায় ভরিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁর গানের গলার প্রশংসাও করেছেন বহু মানুষ।

গান গেয়ে রাস্তার যানজট সামলাচ্ছেন ট্রাফিক পুলিশ, ভাইরাল ভিডিয়ো

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 10:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).