Dog Attack: কিশোরীকে কামড়াতে উদ্যত রাস্তার কুকুর, বাঁচালেন নিরাপত্তারক্ষীরা
উত্তরপ্রদেশের নয়ডাতে ক্রমশ বাড়ছে রাস্তার কুকুরদের উৎপাত। কোনও কোনও ক্ষেত্রে অনেকের ক্ষতিও হচ্ছে কুকুরের কামড়ে।
নয়ডা: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডাতে (Noida) ক্রমশ বাড়ছে রাস্তার কুকুরদের (Stray Dog) উৎপাত। কোনও কোনও ক্ষেত্রে অনেকের ক্ষতিও হচ্ছে কুকুরের কামড়ে। সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিয়ো (Video) দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন কিশোরীর (Girl) পিছনে তাড়া করেছে একটি রাস্তার কুকুর। আর প্রাণভয়ে ছুটছে মেয়েটি। তবে তাকে কামড়াতে যাওয়ার আগে ওই আবাসনের নিরাপত্তারক্ষীরা (Security Guards) এসে পরায় রক্ষা পায় মেয়েটি। নিরাপত্তারক্ষীরা ওই কুকুরটিকে তাড়িয়ে মেয়েটিকে প্রাণে বাঁচান।
জানা গেছে, ঘটনাটি নয়ডার গ্লোডেন প্লাম সোসাইটির (Golden Palms Society) একটি আবাসিক বিল্ডিংয়ের। সম্প্রতি নয়ডার একটি মেয়ে কুকুরের কামড়ে মারা যাওয়ার পরেই আবাসিক বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরাতে ওঠা ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।
#नोएडा में आवारा कुत्तों का आतंक कम होने का नाम ही नहीं ले रहा है। दो दिन पहले हुई घटना ने पूरे नोएडा वासियों समेत सभी को दहशत में डाल दिया था, जब आवारा कुत्तों ने एक मासूम बच्ची को नोच डाला था और उसकी मौत हो गई थी।
फोटो: आईएएनएस (प्रतीकात्मक चित्र) pic.twitter.com/Ca0uzg8ctr
— IANS Hindi (@IANSKhabar) October 20, 2022
(The above story first appeared on LatestLY on Oct 20, 2022 02:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

