'Dead Body' Found on Roadside: 'মৃত' ব্যক্তি রাস্তায় জেগে উঠে বসল সোজা হয়ে!
অদ্ভুত এক ঘটনা। ঘটনাটি দেখলে শিউরে উঠবেন আপনিও। রাস্তার পাশে পড়ে রয়েছেন একজন মানুষ। সাদা সিমেন্টের বস্তায় ওই ব্যক্তির আপাদমস্তক পুরো ঢাকা। দূর থেকে দেখলে মনে হবে রাস্তার ধারে পড়ে রয়েছে এক মৃত ব্যক্তির দেহ। পুরো দৃশ্যটি দেখলে আপনি অবশ্যই আঁতকে উঠবেন। কারণ দেখলে মৃত ব্যক্তি ছাড়া আর অন্য কিছু বোঝার জো নেই!

ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। পথ চলতি মানুষেরা দেখে আতঙ্কে ভিড় জমান। রাস্তাঘাটে যানজট হয়ে যায়, পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে পুলিশ। চারিদিকে যখন কৌতুহলি এবং আতঙ্কের চোখ ঘোরাফেরা করছে। ঠিক তখনই ঘটল আরও এক বিপত্তি। আচমকা উঠে বসে ওই 'মৃত' ব্যক্তি, অবশ্য 'মৃত' বলাটা একেবারেই ঠিক হবে না। কারণ গভীর নিদ্রায় ছিলেন তিনি। যাতে চোখে আলো না লাগে তাই তার সঙ্গে থাকা বস্তা দিয়ে সারা শরীর ঢেকে গাছের নীচে আরাম করে শুয়েছিল সে।
ঘুম থেকে উঠতেই রীতিমত ভ্যাবাচ্যাকা খেয়ে যান তিনি। চারিদিকে আতঙ্কিত-কৌতুহলি মানুষের ভিড় আর পুলিশ দেখে সে নিজেও ঘাবড়ে যায় কিছুটা। সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল হয়ে যায় ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।
Yrrr mai iss video ko 10 baar dekha 😆jitni baar dekhta hu ...utni hassi aati h..gajabe h yrr😂😂😂🤣🤣🤣🤣
— Ajeet Pandey (@PANDEYAJEET8922) September 9, 2020
(The above story first appeared on LatestLY on Sep 11, 2020 05:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).