Video: বন্দুকের বাট দিয়ে মেরে টাকা লুঠ দুষ্কৃতীদের, দেখুন ভাইরাল ভিডিও

বন্দুকের বাট দিয়ে মেরে টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। দিল্লির মুন্ডকায় একটি পেট্রোল পাম্পে ঘটনাটি ঘটেছে।

Video: বন্দুকের বাট দিয়ে মেরে টাকা লুঠ দুষ্কৃতীদের, দেখুন ভাইরাল ভিডিও
CCTV Footage (Photo Credit: PTI)

নয়াদিল্লি: বন্দুকের বাট দিয়ে মেরে টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। দিল্লির মুন্ডকায় একটি পেট্রোল পাম্পে ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজে (CCTV Footage) দেখা যাচ্ছে, পেট্রোল পাম্পের (Petrol Pump) কর্মচারীকে বন্দুকের বাট দিয়ে মেরে তাঁর কাছ থেকে টাক ছিনতাই করে নিচ্ছে দুষ্কৃতীরা। দুটি বাইকে মোট পাঁচ জন দুষ্কৃতীকে দেখা যায়। তারা সবাই মুখে কাপড় ও হেলমেট পরে ছিল। পাশাপাশি বাইক দুটির নাম্বর ও কৌশল করে ঢেকে রাখে। জানা গিয়েছে, কর্মচারীর কাছ থেকে ১০০০০ - ১২০০ টাকা লুট করেছে। ঘটনার সিসিটিভি ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

দেখুন

(The above story first appeared on LatestLY on Oct 12, 2023 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).