Viral Video: যানজট এড়াতে ফুট ওভার ব্রিজ দিয়ে অটো চালালেন চালক, দেখুন ভিডিও

যানজটের কারণে ফুটওভার ব্রিজ দিয়ে অটো চালালেন অটো চালক। ফুটওভার ব্রিজ দিয়ে অটো চালানোর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

Viral Video: যানজট এড়াতে ফুট ওভার ব্রিজ দিয়ে অটো চালালেন চালক, দেখুন ভিডিও
Auto driver rides on foot over bridge to avoid traffic (Photo Credit Instagram)

নয়াদিল্লি: যানজটের কারণে ফুটওভার ব্রিজ দিয়ে অটো চালালেন অটো চালক। ফুটওভার ব্রিজ দিয়ে অটো চালানোর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় শুধু ফুটওভার ব্রিজই (Foot Over Bridge) নয় তিনি একটি সিঁড়ির উপর দিয়েও অটোটি চালিয়ে নিয়ে গিয়েছেন। সঙ্গম বিহার পুলিশ অটোচালককে (Auto Driver) গ্রেফতার করে এবং অটোটিকে বাজেয়াপ্ত করেছে। দিল্লির সঙ্গম বিহারের হামদর্দ নগর রেড লাইটের কাছে একটি ফুট ওভার ব্রিজের ওপর দিয়ে অটোটি চালিয়ে নিয়ে যান ওই চালক। আরও পড়ুন : Mexico Plane Crash Video: পার্টি চালাকালীন মাথার উপর উড়ছে জ্বলন্ত প্লেন! ভয়ানক ভিডিয়ো

অটো চালক জানান, ভিডিওটি রাখি বন্ধনের দিনের। সেদিন খুব যানজট ছিল এবং তাঁর মা অসুস্থ ছিলেন,তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, তাই তিনি ফুট ওভার ব্রিজের উপর দিয়ে অটোটি চালিয়ে নিয়ে জেতে বাধ্য হয়েছিলেন।

দেখুন ভিডিও

(The above story first appeared on LatestLY on Sep 04, 2023 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).