Viral News: হানিমুনে গোয়ার বদলে অযোধ্যায় নিয়ে যাওয়ায় ডিভোর্সের মামলা ভোপালের মহিলার
বিয়ের পর হানিমুনে গোয়ায় যাওয়ার বায়না ধরেছিলেন। সেটা মেনে নেন হতে চলা স্বামী। কিন্তু বিয়ের পর হানিমুনে গোয়ার বদলে স্বামী তাকে নিয়ে যান বারাণসী ও অযোধ্যায়।
বিয়ের পর হানিমুনে গোয়ায় যাওয়ার বায়না ধরেছিলেন। সেটা মেনে নেন হতে চলা স্বামী। কিন্তু বিয়ের পর হানিমুনে গোয়ার বদলে স্বামী তাকে নিয়ে যান বারাণসী ও অযোধ্যায়। হানিমুনে গোয়ায় যাওয়ার স্বপ্নপূরণ না হওয়ায় আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন ভোপালের এক মহিলা। গোয়ার বদলে অযোধ্যায় হানিমুনে নিয়ে যাওয়াটা প্রতিশ্রুতিভঙ্গ হয়েছে বলে ডিভোর্স চেয়ে আদালতে মামলা করেন মহিলা। আদালত এখন তার আবেদন বিভিন্ন দিক থেকে বিচার করে দেখছে।
গত বছর মে মাসে তাদের বিয়ে হয়। স্বামী আইটি সেক্টরে কাজ করেন। স্ত্রী একটি বেসরকারী অফিসে চাকরি করেন।
দেখুন খবরটি
A woman from Bhopal filed for divorce after her husband took her to #Varanasi and #Ayodhya instead of Goa for their honeymoon. The divorce application is currently under consideration during the counseling stage.
Read more: https://t.co/nr6VjpriBk pic.twitter.com/WfZI4nCN7w
— The Times Of India (@timesofindia) January 26, 2024
প্রথমে সেই মহিলা বিদেশে যেতে চেয়ে ছিলেন। কিন্তু স্বামী বোঝানোর পর গোয়া বা দক্ষিণ ভারতে তাদের মধুচন্দ্রিমায় যেতে রাজি হন। তবে পরে তার স্বামী তাকে গোয়ার বদলে নিয়ে যান বারাণসী ও অযোধ্যায়। একেবারে বিমানের টিকিট কেটে স্ত্রী-কে সারপ্রাইজে বারাণসী ও অযোধ্যায় রাম মন্দির দেখাতে নিয়ে যান সেই ব্যক্তি।
(The above story first appeared on LatestLY on Jan 26, 2024 03:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

