Tiger’s Stunning 18-Foot Leap: এক লাফে একেবারে ১৮ ফুট ঝাঁপ বাঘের, রাস্তা থেকে সোজা দোতলার বারন্দায় উঠে গেলেন শার্দুল
সামাজিক মাধ্যমে এখন দাপাচ্ছে বাঘের ঝাঁপ। ইন্দোনেশিয়ার বালির এক ছোট্ট গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। একটা পূর্ণবয়স্ক বাঘ দ্বিতীয় তলার বারান্দায় লাফ দেওয়ার সময় ক্য়ামেরাবন্দি হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় বাঘটি এক লাফে ১৮ ফুট উচ্চতা পার করেছে।
Tiger’s Stunning 18-Foot Leap: বাঘের অলিম্পিকে সোনা জেতার মত হাইজাম্পের কীর্তি এখন ভাইরাল। সামাজিক মাধ্যমে এখন দাপাচ্ছে বাঘের ঝাঁপ। ইন্দোনেশিয়ার বালির এক ছোট্ট গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। একটা পূর্ণবয়স্ক বাঘ দ্বিতীয় তলার বারান্দায় লাফ দেওয়ার সময় ক্য়ামেরাবন্দি হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় বাঘটি এক লাফে ১৮ ফুট উচ্চতা পার করেছে। রাস্তা থেকে সোজা এক লাফে দুতলার বারন্দায় উঠে যায় বালির সেই বাঘটি। সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়া ভিডিওটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে বিশ্বব্যাপী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
রেকর্ড ঝাঁপ বলছেন বিশেষজ্ঞরা
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা এই লাফকে ক্যামেরায় ধরা পড়া সবচেয়ে শক্তিশালী বাঘের লাফের মধ্যে একটি হিসেবে অভিহিত করেছেন।
দেখুন ছবিতে
In a small Balinese village, a fully grown tiger was caught on CCTV leaping onto a second-floor balcony - clearing an 18-foot height in a single bound. pic.twitter.com/nTvlXg8Tvj
— Massimo (@Rainmaker1973) October 13, 2025
বাঘের ১৮ ফুটের ঝাঁপ ভাইরাল
বালি দ্বীপে বাঘ বিলুপ্ত হয়েছে ১৯৫০-এর দশক থেকে। তাই প্রশ্ন উঠছে, এই বাঘটি কি বন্য ছিল, বন্দি প্রাণী থেকে পালিয়েছে, নাকি কোনো ব্যক্তিগত সংগ্রহের অংশ ছিল? জানা গেছে, এই ঘটনা ২০২৫ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে ঘটে। সরকারি ঘোষণা অনুযায়ী, বাঘটি ১৮ ফুট পার করেছে। গ্রামবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং স্থানীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে। বাঘটি কোথা থেকে এল তা নিয়ে তদন্ত করছে প্রশাসন।
(The above story first appeared on LatestLY on Oct 13, 2025 08:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

