রেঞ্জ রোভার থেকে মার্সিডিজ় বেঞ্জ, একাধিক বিলাসবহুল গাড়ির সমাহারে পরিপূর্ণ ছিল জোরহানের বিয়ের আসর। সেখানে যেমন নিরাপত্তার ঘেরাটোপ ছিল উচ্চ পর্যায়ের, তেমনি তাঁদের অতিথি তালিকাও ছিল বেশ সীমাবদ্ধ। জানা যাচ্ছে, নিরাপত্তা রক্ষীদের ২০টি দল ছিল বিয়ের আসর ঘিরে। নিরাপত্তার ঘাঁটতি যাতে কোনওভাবে চোখে না পড়ে, তার জন্য করা হয় কড়া ব্যবস্থা।
...