দুর্গা পুজোর আগে কলকাতা শহরের জলমগ্ন পরিস্থিতিতে বেশ কিছু জরুরি নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজোর ছুটি যেখানে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, তা এগিয়ে আনা হয়েছে। ফলে দুর্গা পুজোর ছুটি স্কুল, কলেজে শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর থেকে। বেসরকারি স্কুলগুলিও যাতে এই ২ দিন বন্ধ রাখা হয়, সেই আবেদন জানান মুখ্যমন্ত্রী।
...