গত বুধবার দক্ষিণ কলকাতার বিক্রমগড় থেকে শান্তা পালকে পুলিশ গ্রেফতার করে। বিক্রমগড়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামী এবং বাবা,মাকে নিয়ে থাকছিলেন শান্তা। সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। শান্তাকে গ্রেফতারির পর এবার নৈহাটির এক যুবককেও পুলিশ গ্রেফতার করেছে। সৌমিক দত্ত নামের ওই যুবকই জাল নথিপত্র তৈরি করতে বাংলাদেশি মডেল, ইনফ্লুয়েন্সার শান্তা পালকে সাহায্য করেন বলে খবর।
...