কাতার বিশ্বকাপের (Qatar FIFA World Cup 2022) পর ফুটবলকে বিদায় জানাতে পারেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনি নিজেই এই ইঙ্গিত দিয়েছেন। এটা মেনে নেওয়া কঠিন হলেও আর্জেন্টিনার (Argentina) তারকা মেসির তাঁর ক্যারিয়ারের শেষ বছরের মধ্য দিয়ে যাচ্ছেন। দেশের মাটিতে আর্জেন্টিনার হয়ে তিনি শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলেই মনে হচ্ছে। কিংবদন্তি 'বোম্বোনেরা' স্টেডিয়ামটি তারকাকে বিদায় জানাতে পরিপূর্ণ ছিল। ভেনেজুয়েলাকে (Venezuela) ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। ম্যাচের ৮২ মিনিটের মাথায় দলের হয়ে গোলও করেছেন মেসি।
...