টানা দ্বিতীয়বার বাংলাদেশ এ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ২০২৪ সালের উদ্বোধনী মরসুমের পর এবার মোট ১১টি দল এই সংস্করণে অংশগ্রহণ করছে। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে (Nurul Hasan Sohan) অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দল আগামিকাল (৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা ছাড়বে।
...