ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HPCA) স্টেডিয়ামের মাঠে ম্যাচ চলাকালীন নাকি হঠাৎই ঢুকে পড়েছে একটি চিতাবাঘ! তখন নাকি চলছিল দেশের এক নম্বর ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফির ম্যাচ। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, চিতাবাঘটি মাঠে বাউন্ডারি লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে।
...