মঙ্গলবার রাতে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন গোবিন্দা। কী কারণে তাঁর এই অসুস্থতা, জানা যায়নি। তবে প্রচণ্ড মাথার যন্ত্রণা এবং বমিভাব হওয়াতেই অসুস্থ হয়ে পড়েন গোবিন্দা। এরপর চিকিৎসককে ফোন করে, তাঁর পরামর্শ মত ওষুধ খাওয়ানো হয় তাঁকে। তবে কোনও কাজ হয়নি। ফলে ৬১ বছরের অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। মঙ্গলবার রাত ১টা নাগাদ গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়।
...