Valentine's Day 2020 Fashion: লাল-কালো নয়, ভ্যালেন্টাইনস ডে-র ফ্যাশন ট্রেন্ড বলছে এবার অন্য কথা
মুম্বই, ১২ ফেব্রুয়ারি: স্মোকি আইজ। নাকি গ্লিটার আইশ্যাডো। ভ্যালেন্টাইনস ডে-তে যেভাবেই মেক আপ করুন না কেন। দু'রকম ভাবেই আপনাকে দুর্দান্ত লাগবে। তবে মেকআপটা যেমন-তেমন করে নিলেও পোশাকই কিন্তু আপনাকে আলাদা করবে V-Day-র সন্ধেতে। অবশ্য ৩৬৫দিনই ফ্যাশনের কথা মাথায় রেখে ট্রেন্ডি থাকতেই পছন্দ করেন মেয়েরা। কিন্তু ভ্যালেন্টাইনস ডে-টা একটু আলাদা। তবে ১৪ ফেব্রুয়ারি মানেই যে ওয়েস্টার্ন ড্রেস পড়তে হবে। এমন কোনও কথা নেই। ফ্যাশন ট্রেন্ড বলতে সেটাই বোঝানো হয়, যখন সেই পোশাকটা আপনাকে একটা কমফোর্ট জোন দেবে।
ভ্যালেন্টাইনস ডে-তে সকাল থেকে বিকেল। কোনটি হবে পারফেক্ট ড্রেস। তার সন্ধান দিচ্ছেন বলি ডিভারা। সারা আলি খান, আলায়া এফ, অনন্যা পাণ্ডে, তারা সুতারিয়া এবং জানভি কাপুর। এঁদের ওয়াড্রোব কী রয়েছে। সেটা দেখে নেওয়া যাক চটপট।
সারা আলি খান (Sara Ali Khan)
লাল-কালো নয়, সাদা শর্ট ড্রেসেও আপনি কাঁপাতে পারেন সারার মত। ওয়ান শোল্ডার ধবধবে সাদা শর্ট ড্রেসে দুর্দান্ত লাগবে আপনাকে। সিলভার রংয়ের হিলস পরতে পারেন এর সঙ্গে টিম-আপ করে।

অনন্যা পাণ্ডে (Ananya Panday)
লাল-কালো। এই রংয়ের কনট্রাস্ট সবথেকে পুরনো। ভ্যালেন্টাইনস ডে মানেই এসব পোশাক পরতেই পছন্দ করতেন সবাই। তবে এসব ছেড়ে অনন্যার মত নিজের ওয়াড্রোবে তুলতে পারেন নিওন রং। নিওন গ্রিন, ব্লু কিংবা ইয়েলো, যেকোনও রংয়ের শর্ট ড্রেসে চমকে দিন প্রেমিককে।

জানভি কাপুর (Janhvi Kapoor)
সন্ধের জন্য এই ড্রেসটি একেবারে পারফেক্ট। টুকটুকে লাল নয় ঠিকই কিন্তু লালের ছোঁয়া রয়েছে এই ড্রেসে। সুতরাং লালের ছোঁয়াও পুরোপুরি এড়িয়ে যাচ্ছেন না আপনি।

তারা সুতারিয়া (Tara Sutaria)
ফেব্রিকের এমন ফরমাল ড্রেসও পরতে পারেন ভ্যালেন্টাইনস ডে-র সকালে। তারা-কে যেমন কিউট লাগছে। তেমনই হট লাগছে।

আলায়া এফ (Alaya F)
আপনার প্রেমিক যদি বয়ফ্রেন্ডের চেয়েও বেশি বেস্ট ফ্রেন্ড হয়। তাহলে এত ভাবার দরকার নেই। দোকানে গিয়ে চটপট কিনে ফেলুন আলায়ার এই পোশাকটি। যেমন আপনাকে এটি হট লুক দেবে। তেমনই আপনি একেবারে কমফোর্ট থাকতে পারবেন। স্ট্রাপি হিলসের সঙ্গে এই ড্রেসের যুগলবন্দী-জমে যাবে আপনার সন্ধে।

(The above story first appeared on LatestLY on Feb 12, 2020 03:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

