Uttarakhand: ২০২৫ সালের কেদারনাথ ধাম যাত্রার জন্য হেলিকপ্টার পরিষেবা শুরু, বুকিং শুরু হতেই শেষ মে মাসের টিকিট

Uttarakhand: ২০২৫ সালের কেদারনাথ ধাম যাত্রার জন্য হেলিকপ্টার পরিষেবা শুরু, বুকিং শুরু হতেই শেষ মে মাসের টিকিট
Helicopter Service in Kedarnath (Photo Credit: X@ANI)

আগামীকাল ২ মে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হতে চলেছে কেদারনাথ মন্দির। শুক্রবার সকাল ৬.২০ মিনিট নাগাদ খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দির, তার আগে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল হেলিকপ্টার পরিষেবা। এই বছরের শ্রী কেদারনাথ ধাম যাত্রার জন্য হেলিকপ্টার পরিষেবা সোনপ্রয়াগ থেকে শুরু হয়েছে। প্রশাসন কর্তৃক নির্ধারিত অর্থের বিনিময়ে এই হেলিকপ্টার পরিষেবার সুবিধা পাবেন পুণ্যার্থীরা।

কেদারনাথ ধামে হেলিকপ্টার পরিষেবা শুরু হওয়ার বিষয়ে অপারেশন এক্সিকিউটিভ পবন রানা বলেছেন, "আইআরসিটিসি-তে পরিষেবার অনলাইন টিকিট পাওয়া যাবে এবং ডিএম অথবা সেক্টর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অফলাইন টিকিট পাওয়া যাবে। আমরা প্রতিদিন প্রায় ২০-৩০টি শাটল পরিচালনা করব, যা ১৫০ জনেরও বেশি তীর্থযাত্রীকে পরিষেবা প্রদান করবে। তবে আবহাওয়া অনুকূল থাকলে, ২৫-৩০টি রাউন্ড চালানো যায় এবং না হলে সমস্ত টিকিট বাতিল করা হয়। হেলিকপ্টার পরিষেবাতে যাত্রীদের নিরাপত্তার যত্ন নেওয়া হয় এবং গোটা প্রক্রিয়াটি যাত্রীদের যাত্রার আগে ব্রিফ করা হয়। তিনি আরও জানান প্রতিদিন অনলাইন বুকিং ১৫০টি এবং অগ্রিম বুকিং কেদারনাথ ধামের জন্য প্রক্রিয়াধীন। এই পরিষেবা ও  বুকিং এক মাসের জন্য খোলা থাকবে।"

হেলিকপ্টারের সাহায্যে কেদারনাথ ধামের যাত্রা এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে । তবে সমস্যার বিষয় হল, মে মাসের সমস্ত টিকিট মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বুক হয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। ফলে বহু যাত্রী টিকিট না পেয়ে হতাশ হয়েছেন। হেলিকপ্টার ভাড়ার তথ্য যা জানা গেছে তা হল— গুপ্তকাশী থেকে কেদারনাথ যাওয়া-আসার খরচ ৮৫৩২ টাকা, ফাটা থেকে ৬০৬২ টাকা এবং সিরসি থেকে ৬০৬০ টাকা।

 

(The above story first appeared on LatestLY on May 01, 2025 04:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).