Swami Vivekananda's Chicago Speech: বিশ্বভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং গ্রহণযোগ্যতার তাঁর শক্তিশালী বার্তা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে- স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতাকে স্মরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের
আজ স্বামী বিবেকানন্দের শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজীর ঐতিহাসিক বক্তৃতা র বর্ষপূর্তি। সারাদিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বামীজি কে স্মরণ করা হবে। ১৮৯৩ সালের ১১ ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে যোগদান করেন ও অসাধারণ বক্তৃতা দেন স্বামীজী । আমেরিকার ভাই ও বোনেরা বলে শুরু হওয়া স্বামীজীর বক্তৃতা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সমগ্র বিশ্ব থেকে প্রতিনিধিরা ওই ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২৭ এ সেপ্টেম্বর পর্যন্ত চলে ওই ধর্ম সম্মেলন।
Today marks the anniversary of Swami Vivekananda's historic address at the World's Parliament of Religions in Chicago.
His powerful message of universal brotherhood, harmony, and acceptance continues to inspire the world. My Respectful homage to the great spiritual leader and…
— Mamata Banerjee (@MamataOfficial) September 11, 2025
ওই বক্তৃতাকে স্মরণ করে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক্স হ্যান্ডেলে তিনি লেখেন- আজ শিকাগোতে বিশ্ব ধর্ম সংসদে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের বার্ষিকী।
বিশ্বভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং গ্রহণযোগ্যতার তাঁর শক্তিশালী বার্তা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। মহান আধ্যাত্মিক নেতা এবং দূরদর্শীর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।
(The above story first appeared on LatestLY on Sep 11, 2025 10:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

