Jagadhatri Puja 2023 Wishes In Bengali: জগদ্ধাত্রী পূজোয় প্রিয়জনদের পাঠিয়ে দিন এই সব শুভেচ্ছা বার্তা

জগৎ আলো করে সংসারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসেন দেবী জগদ্ধাত্রী।

Jagadhatri Puja 2023 Wishes In Bengali: জগদ্ধাত্রী পূজোয় প্রিয়জনদের পাঠিয়ে দিন এই সব শুভেচ্ছা বার্তা
Jagadhatri Puja Wishes (File Image)

কলকাতা: বারো মাসে তেরো পার্বণ, বাঙ্গালীদের কাছে কথাটা বেশ প্রচলিত। উৎসবপ্রিয় বাঙালির একের পর এক অনুষ্ঠান লেগেই রয়েছে। দুর্গা ঠাকুর বিসর্জনের পর মনের কোণে একটু বিষাদের সুর দেখা যায় ঠিকই, তবে লক্ষ্মীপূজা, কালীপূজা, ভাইফোঁটা এগুলো আমাদের মন আবারও ভালো করে দেয়। এগুলো শেষ হতে না হতেই দুর্গার আর এক রূপ দেবী জগদ্ধাত্রী (Jagadhatri Puja 2023) আমদের মন আরও ভালো করে দেন। হিন্দু বিশ্বাস অনুসারে, জগৎ আলো করে সংসারে সুখ, সমৃদ্ধি নিয়ে মর্তে আসেন এই দেবী। শাস্ত্র মতে নবমীর দিনে জগদ্ধাত্রী পুজো করা হয়ে থাকে। চলতি বছর কার্তিক শুক্লপক্ষের নবমী তিথি পড়ছে ২১ নভেম্বর। নবমী তিথিতেই জাঁকজমক সহকারে এই পুজো আয়োজিত হয়। ২১ নভেম্বর ভোর ৩ টে ১১ মিনিট থেকে শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমীর মুহূর্ত। চলবে ২২ নভেম্বর সকাল ৯ টা ০৩ মিনিট পর্যন্ত।

জগদ্ধাত্রী পূজা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান পালন করা হয়। বিশেষত চন্দননগরে ধুমধামের এই পুজোর আয়োজন করা হয়। রাজা কৃষ্ণচন্দ্র রায় নদীয়া জেলার সদর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার সূচনা করেন। জগদ্ধাত্রী পূজায় আপনার ও আপনার প্রিয়জনদের রইল শুভেচ্ছা বার্তা-

Jagadhatri Puja Wishes (File Image)

 

Jagadhatri Puja Wishes (File Image)

 

Jagadhatri Puja Wishes (File Image)

 

Jagadhatri Puja Wishes (File Image)

 

Jagadhatri Puja Wishes (File Image)

(The above story first appeared on LatestLY on Nov 20, 2023 08:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).