Narasima Chaturdashi 2025: নৃসিংহ চতুর্দশীতে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করুন পানকম, তুষ্ট হবেন নরসিমা, দূর হবে জীবনের সর্বপ্রকারের বাধা, বিপত্তি
এক গ্লাস জল নিন। এরপর আখের গুড় গুড়ো করে নিন। আখের গুড় না থাকলে নিতে পারেন অন্য কোনও গুড়ও। সেই সঙ্গে এলাচ, চিনি, নুন এবং গোলমরিচের গুড়ো নিয়ে নিন। জলের মধ্যে গুড় গুলে নিন প্রথমে।
Narasima Chaturdashi 2025: আগামী ১১ মে দেশ জুড়ে পালিত হবে নৃসিংহ চতুদর্শী। বৈশাখ মাসের শুক্লপক্ষে এই নৃসিংহ চতুর্দশী পালন করা হয়। এই নৃসিংহ চতুর্দশীতে ভবগান বিষ্ণুর উদ্দেশে উৎসর্গ করুন পানকম নামের এই পানীয়। যা আপনাকে জীবনের সব ধরনের বাধা থেকে দূর করবে। এই পানকম তৈরি করে নৃসিংহদেবের উদ্দেশে ১১ মে উৎসর্গ করুন।
কীভাবে তৈরি করবেন এই পানকম
এক গ্লাস জল নিন। এরপর আখের গুড় গুড়ো করে নিন। আখের গুড় না থাকলে নিতে পারেন অন্য কোনও গুড়ও। সেই সঙ্গে এলাচ, চিনি, নুন এবং গোলমরিচের গুড়ো নিয়ে নিন। জলের মধ্যে গুড় গুলে নিন প্রথমে। এরপর গোল মরিচ গুড়ো গুড় মেশানো জলে যোগ করুন। এরপর ওই জলে নুন, এবং এলাচ গুড়ো মিশিয়ে নিন। ব্যাস তৈরি আপনার পানকম। এই পানকম মাটির পাত্রে ঢেলে নিয়ে, তা উৎসর্গ করুন ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের পুজোয়।
দেখুন পানকম তৈরির ভিডিয়ো...
(The above story first appeared on LatestLY on May 06, 2025 06:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

