Lucky Zodiacs On Viswakarma Puja: বিশ্বকর্মা পূজায় মহাযোগ! ৬ রাশির জাতকদের অবাক করে দেবে লক্ষ্মীলাভের ভাগ্য
অনুসারে, এই বছর অর্থাৎ ২০২৫ সালে, বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর, বুধবার।বিশ্বকর্মা পুজো সাধারণত কন্যা সংক্রান্তি তিথিতে পালিত হয়। এই দিনে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে। এই দিনে কিছু বিশেষ যোগ তৈরি হচ্ছে, যা এই পুজোর মাহাত্ম্য আরও বাড়িয়ে তুলছে। এই যোগগুলি হলো অমৃত সিদ্ধি যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ। অমৃত যোগটি শুভ কাজ ও নতুন উদ্যোগের জন্য খুবই মঙ্গলজনক। এই সময়ে কোনো কাজ শুরু করলে তা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে সর্বার্থ সিদ্ধি যোগে করা যেকোনো কাজই শুভ ফল দেয়। এই যোগের সময় পুজো করলে এবং কোনো সংকল্প নিলে তা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়।
বিশ্বকর্মা পুজোর এই যোগেই কপাল খুলছে ৬ রাশির। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ছয় রাশি-র আর্থিক, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সুফল আসতে পারেই এই বিশ্বকর্মা পুজোয়।
বৃষ রাশি: এই রাশির জাতকদের জন্য পুষ্য যোগ অত্যন্ত শুভ। আর্থিক লেনদেন, নতুন বিনিয়োগ এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তারা লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি বা অপ্রত্যাশিত আর্থিক প্রাপ্তির সম্ভাবনা থাকে।
কর্কট রাশি: কর্কট রাশির জন্য এই যোগ বিশেষ সাফল্য নিয়ে আসে। কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে এবং পুরনো সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। এই সময়ে শুরু করা যেকোনো কাজ সফল হতে পারে।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি, সরকারি কাজ থেকে সুবিধা এবং উচ্চ পদে আসীন হওয়ার সুযোগ থাকতে পারে।
তুলা রাশি: এই রাশির জাতকদের জন্য এই যোগ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধি করে। ব্যবসায় নতুন চুক্তি এবং লাভজনক বিনিয়োগের সুযোগ আসতে পারে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকরা এই সময়ে ভাগ্যের সহায়তা পেতে পারেন। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ, আটকে থাকা টাকা ফেরত পাওয়া এবং নতুন উৎস থেকে আয়ের সুযোগ তৈরি হতে পারে।
ধনু রাশি: ধনু রাশির জন্য এই যোগ বিশেষ শুভ। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন এবং উচ্চ শিক্ষায় সাফল্য লাভ হতে পারে।
(The above story first appeared on LatestLY on Sep 11, 2025 12:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

