Lalbaugcha Raja First Look 2026: গণেশ চতুর্থীর আগে প্রকাশ্যে রাজকীয় রূপ!মুম্বইয়ের লালবাগচা রাজার প্রথম দর্শন করুন, দেখুন ভিডিও
আসন্ন গণেশ চতুর্থীর আগেই উৎসবের আমেজে ভেসে গেল বাণিজ্যনগরী মুম্বই। প্রতি বছরের ঐতিহ্য মেনে দক্ষিণ মুম্বইয়ের পুতলাবাই চলে ‘লালবাগচা রাজা সর্বজনীন গণেশোৎসব মন্ডল’-এর তরফ থেকে শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করা হলো ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক (First Look)।
Lalbaugcha Raja First Look 2026: আসন্ন গণেশ চতুর্থীর আগেই উৎসবের আমেজে ভেসে গেল বাণিজ্যনগরী মুম্বই। প্রতি বছরের ঐতিহ্য মেনে দক্ষিণ মুম্বইয়ের পুতলাবাই চলে ‘লালবাগচা রাজা সর্বজনীন গণেশোৎসব মন্ডল’-এর তরফ থেকে শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করা হলো ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক (First Look)। ঐতিহ্যবাহী এই গণপতি বাপ্পার প্রথম দর্শন পাওয়ার জন্য মণ্ডপ প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ১০ দিনব্যাপী গণেশ উৎসবের আগে লালবাগচা রাজার এই রাজকীয় রূপ প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
৯৩ বছরে পদার্পণ: ঐতিহ্য ও রাজকীয় সাজ
১৯৩৪ সালে স্থানীয় ব্যবসায়ী ও মৎস্যজীবীদের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছিল লালবাগচা রাজার এই মণ্ডপ। ২০২৬ সালে পা দিল ৯৩তম বর্ষে। বহু যুগ ধরে কাম্বলি পরিবারের সদস্যরাই পরম নিষ্ঠার সাথে লালবাগচা রাজার মূর্তি তৈরি করে আসছেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে, লালবাগচা রাজার মূর্তিতে রয়েছে সূক্ষ্ম কারুকার্য, জমকালো ঐতিহ্যবাহী পোশাক এবং চোখধাঁধানো সোনার অলঙ্কার। বাপ্পার এই অভূতপূর্ব মূর্তি ও ভক্তিসিক্ত আবহ দেখে মুগ্ধ উপস্থিত দর্শনার্থীরা।
দেখুন ভিডিও
First glimpse of Lalbagh cha raja, ganpati bappa morya #lalabghcharaja #ganpati https://t.co/h8OhQt4qc9
— Preeti Sompura (@sompura_preeti) September 11, 2026
ভক্তদের জন্য কড়া নিরাপত্তা ও পৃথক লাইনের ব্যবস্থা
১৪ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হওয়ার পর প্রতিদিন লাখ লাখ ভক্তের সমাগম ঘটবে লালবাগচা রাজার দরবারে। তাই ভিড় সামলাতে মণ্ডপ কর্তৃপক্ষের তরফ থেকে ব্যাপক প্রস্তুটি নেওয়া হয়েছে:
মানতের লাইন (Navsachi Line): যে সমস্ত ভক্তরা মানত পূরণ বা বিশেষ পুজো দিতে আসেন, তাঁদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকছে।
মুখ দর্শন লাইন (Mukh Darshan Line): যারা কেবল দূর থেকে বাপ্পাকে দর্শন করে প্রণাম জানাতে চান, তাঁদের জন্য থাকছে দ্রুত যাতায়াতের পৃথক লাইন।
এছাড়া পুরো এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং নিয়োজিত থাকছে বিশেষ নিরাপত্তা বাহিনী।
১০ দিনব্যাপী উৎসবে মাতবে মুম্বই
আগামী ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন থেকে মহাসমারোহে শুরু হবে পুজো এবং ২৫ সেপ্টেম্বর ‘অনন্ত চতুর্দশী’-র দিন জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে সাগরে গণপতি বাপ্পার বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই বিশাল উৎসবের। তার আগেই লালবাগচা রাজার প্রথম ঝলক মুম্বই সহ গোটা দেশের ভক্তদের মধ্যে উৎসবের উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
(The above story first appeared on LatestLY on Sep 12, 2026 09:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

