Jannat Toha Viral Video: শাড়িতে মোহময়ী জন্নাত তোহা, নতুন লুকে মুগ্ধ অনুরাগীরা

Jannat Toha Viral Video: ডিজিটাল দুনিয়ার পরিচিত মুখ জন্নাত তোহা আবারও আলোচনায়। এবার পশ্চিমি পোশাক নয়, বরং ঐতিহ্যবাহী শাড়িতে ধরা দিয়ে নজর কেড়েছেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

Jannat Toha Viral Video: শাড়িতে মোহময়ী জন্নাত তোহা, নতুন লুকে মুগ্ধ অনুরাগীরা
Jannat Toha Reel (Photo Credits: Instagram)

Jannat Toha Viral Video: ডিজিটাল দুনিয়ার পরিচিত মুখ জন্নাত তোহা আবারও আলোচনায়। এবার পশ্চিমি পোশাক নয়, বরং ঐতিহ্যবাহী শাড়িতে ধরা দিয়ে নজর কেড়েছেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাঁর নতুন লুক ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল ভিডিও পোস্ট করেন জন্নাত তোহা। সেখানে তাঁকে দেখা যায় 'Mimis Lifestyle'-এর একটি নজরকাড়া শাড়িতে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন,"saree @mimis_.lifestyle"। সহজ অথচ মার্জিত স্টাইলিং, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং হাসিমাখা মুখ, সব মিলিয়ে শাড়ির লুককে এক অন্য মাত্রা দিয়েছেন তিনি।

আধুনিকতার ছোঁয়া বজায় রেখে  ঐতিহ্যবাহী পোশাকে

ভিডিওতে জন্নাতের স্বাভাবিক নাচের ভঙ্গি এবং সাবলীল অভিব্যক্তি বিশেষভাবে নজর কেড়েছে। আধুনিকতার ছোঁয়া বজায় রেখেও কীভাবে ঐতিহ্যবাহী পোশাককে স্টাইলিশভাবে উপস্থাপন করা যায়, সেই বার্তাই যেন দিয়েছেন তিনি। ফলে অল্প সময়ের মধ্যেই রিলটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। আরও পড়ুন- Bangladeshi Most Beautiful Actresses 2026: বাংলাদেশের পাঁচ সুন্দরী অভিনেত্রী, তালিকা ২০২৬: তালিকায় আছেন কি পরীমনি, জয়া জয়া আহসানরা

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Jannat Toha (@jannat_toha12)

সোশ্য়ালে বেশ জনপ্রিয়

জন্নাত তোহা মূলত নাচ, লাইফস্টাইল, ফ্যাশন এবং দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করেন। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ইতিমধ্যেই ১ লক্ষ ৮৭ হাজারেরও বেশি। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে শুধু একজন ইনফ্লুয়েন্সার হিসেবেই নয়, একজন উদীয়মান অভিনেত্রী হিসেবেও তুলে ধরার চেষ্টা করছেন।

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Jannat Toha (@jannat_toha12)

সব ধরনের ফ্য়াশানেই হিট

কখনও ওয়েস্টার্ন আউটফিট, কখনও আবার ঐতিহ্যবাহী শাড়ি, দুই ধরনের ফ্যাশনেই স্বচ্ছন্দ জন্নাত। সেই কারণেই তরুণ প্রজন্মের কাছে তিনি একদিকে যেমন সহজে সম্পর্ক তৈরি করতে পারেন, অন্যদিকে ফ্যাশন অনুপ্রেরণারও একটি পরিচিত নাম হয়ে উঠেছেন।

ফ্য়ানদের পছন্দের

এই নতুন শাড়ির লুকেও তার ব্যতিক্রম হয়নি। অনেক অনুরাগী মন্তব্যে লিখেছেন, জন্নাতকে ঐতিহ্যবাহী পোশাকে আরও বেশি সুন্দর লাগছে। কেউ আবার ভবিষ্যতেও তাঁর কাছ থেকে এমন আরও শাড়ির ফটোশুট ও রিল দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। নাচের ভিডিও হোক কিংবা নতুন ফ্যাশন ট্রেন্ড, জন্নাত তোহা প্রতিবারই নিজের স্টাইল এবং ইতিবাচক উপস্থিতি দিয়ে অনুরাগীদের মন জয় করে চলেছেন। আর তাঁর এই নতুন শাড়ির লুকও যে দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে থাকবে, তা বলাই যায়।

(The above story first appeared on LatestLY on Jul 21, 2026 10:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).