Horoscope, November 6, 2022: রবিবার ছুটির দিনে কী বলছে রাশিফল? দেখে নেব এক ঝলকে
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ
কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা। অতিরিক্ত খরচের জন্য চিন্তা বাড়তে পারে। সামাজিক সুনাম পেতে পারেন। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ আসবে। চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে। মাত্রাছাড়া ক্রোধ কর্মে ব্যাঘাত আনতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে। সকাল দিকে শরীরের কষ্টের জন্য কাজের ক্ষতি।
শুভ রং -লাল শুভ সংখ্যা -৩৭
বৃষ
পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে। ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে। প্রবাসীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। কোনও খারাপ কাজ আপনার দ্বারা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট।
শুভ রং-সাদা শুভ সংখ্যা-৬৬
মিথুন
ব্যবসার দিকে খরচ বাড়তে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ আসতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ আসতে পারে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। নতুন কাজের যোগাযোগ আসতে পারে।
শুভ রং-সবুজ শুভ সংখ্যা-৫৪
কর্কট
প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে। সন্দেহজনক মহিলা থেকে সাবধান থাকুন। চিকিৎসার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা।কুটিল মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে।
শুভ রং-সাদা শুভ সংখ্যা-২৮
সিংহ
সব থেকে বিশ্বস্ত মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চ পদের চাকরির খোঁজ আসতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন।
শুভ রং-কমলা শুভ সংখ্যা-৭৪
কন্যা
কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণ হতে পারে। কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন।শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। ব্যবসায় অনর্থক খরচ হতে পারে।
শুভ রং-সবুজ শুভ সংখ্যা-২০
তুলা
গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে। স্ত্রী এমন কিছু কাজ করবেন যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। জ্বরজ্বালায় ভোগান্তির আশঙ্কা। প্রেমের বিবাদ মিটে যেতে পারে।ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে।
শুভ রং-সাদা শুভ সংখ্যা-৬৪
বৃশ্চিক
প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পারায় আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে।
শুভ রং-লাল শুভ সংখ্যা-২৩
ধনু
আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান থাকুন। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে।
শুভ রং-হলুদ শুভ সংখ্যা=৪৭
মকর
আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে হবে। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। সকালের থেকে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে।
শুভ রং-নীল শুভ সংখ্যা=৬৮
কুম্ভ
কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। বিশেষ কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে।কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। শত্রু থেকে একটু সাবধান থাকতে হবে। সকলে মিলে দূরে ভ্রমণ।
শুভ রং-নীল শুভ সংখ্যা-৫৬
মীন
কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ। সমাজে সম্মান বৃদ্ধি পাবে।
শুভ রং- হলুদ শুভ সংখ্যা-৩৯
(The above story first appeared on LatestLY on Nov 06, 2022 08:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

